এক্সপ্লোর

Purulia News: আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনে রণক্ষেত্র পুরুলিয়ার কোটশিলা স্টেশন

Kurmi Protest: ST তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল-সড়ক অবরোধের ডাক। অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

হংসরাজ সিংহ, পুরুলিয়া : কুড়মিদের আন্দোলনে রণক্ষেত্র পুরুলিয়ার কোটশিলা স্টেশন। পুরুলিয়ার কোটশিলা স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শনিবার। হঠাৎই কোটশিলা স্টেশনে চড়াও হন আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষজন। পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করতেই তুলকালাম বেঁধে যায়। চোখের নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। পুরুলিয়ার কোটশিলা স্টেশন পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এতটাই সাংঘাতিক হয়ে ওঠে যে তা সামল দিতে পুলিশ লাঠিচার্জ করতে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয়। আন্দোলনকারীরাও ক্রমাগত পাল্টা ইট ছুড়তে থাকেন। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। স্টেশন চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী গোটা এলাকার দখল নেয়। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও থমথমে রয়েছে এলাকা। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। 

পুরুলিয়ার কোটশিলা স্টেশনের যে ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে হাতে হলুদ পতাকা নিয়ে কুড়মি সম্প্রদায়ের প্রচুর মানুষ এসেছিলেন। বিকেল চারটে নাগাদ আন্দোলনকারী হঠাৎই ঢুকে পড়ে স্টেশনে। পুলিশ আন্দোলনকারীদের স্টেশন চত্বর খালি করার কথা বলে। তারপরই শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। স্টেশন চত্বর এখন খালি করে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে চলছে বিশাল পুলিশবাহিনীর টহলদারি। ধস্তাধস্তি থামিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করা গেলেও থমথমে ভাব এখনও রয়েছে কোটশিলা স্টেশন এবং সংলগ্ন এলাকায়। আজ সকাল থেকেই বিভিন্ন রাজ্যে চলছিল কুড়মিদের আন্দোলন। তার জেরে রেল, সড়ক পরিষেবাও ব্যাহত হয়েছে। কিন্তু পুরুলিয়ার কোটশিলা স্টেশনে কুড়মি আন্দোলনকারীরা যে এভাবে চড়াও হবেন, তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ক্ষণিকের মধ্যেই কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় রেল স্টেশন চত্বর। 

জেলা পুলিশ, আরপিএফ, জিআরপি- র তরফে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পুরুলিয়ার কোটশিলা স্টেশনে। আচমকাই শনিবার বিকেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে এই রেল স্টেশনে। তুলকালাম পরিস্থিতিতে পুলিশের দিকে মুহুর্মুহু ইট ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ছড়িয়ে পড়েন কুড়মি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত এ হেন রণক্ষেত্র পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে পুলিশবাহিনী। স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারী কুড়মিদের। থমথমে রয়েছে এলাকা। ST তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল-সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। জামশেদপুর, হাজারিবাগ, গালুডিতে রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে এর জেরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget