এক্সপ্লোর

Purulia News: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, মানবাজারে আহত এক ASI সহ তিন

West Bengal News: মানবাজারে, পুলিশকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় গ্রামবাসীদের।

হংসরাজ সিংহ, মানবাজার: ফের আক্রান্ত উর্দিধারী। মানবাজারে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন ১ ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মানবাজার থানা (Manbazar Police Station)।

গ্রামবাসীদের হাতে আক্রান্ত: নদিয়ার ভীমপুর, পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ ২৪ পরগনার নামখানার পর, এবার পুরুলিয়ার মানবাজার। রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ। মানবাজারে, পুলিশকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় গ্রামবাসীদের। কোনওরকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়ে পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে খবর, মানবাজারের ইন্দকুড়ি গ্রামে গরু চরানো নিয়ে এক মহিলাকে চোর অপবাদ দেওয়ার অভিযোগ ওঠে। গন্ডগোল থামাতে গেলে গ্রামবাসীরা পুলিশকে মারধর করে বলে অভিযোগ। আহত হন এক ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ার। তাঁদের নিয়ে যাওয়া হয় মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে।

ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মানবাজার থানা। বেশ কয়েকজন গ্রামবাসীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক গ্রামবাসী বলেন,  “পুলিশ এসে বলল তোমরা গরু চড়ানো অন্য় দিকে নিয়ে যাও। কথাটা শুনে কেমন লাগছে। পুলিশ থ্রেট দিচ্ছে। আমরা তর্ক করিনি। মহিলা অবজেকশন করছে। পুলিশ এসে কাউকে কিছু জিজ্ঞেস করেনি। চল ভ্য়ানে ওঠ বলছে।’’

এদিকে গয়না চুরির তদন্তে গেলে পুলিশের সামনেই তরল খেয়ে আত্মঘাতী হল অভিযুক্ত। মুকুন্দপুরে চুরির তদন্তে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের সামনেই তরল খেয়ে মৃত্যু হল মূল অভিযুক্তের। মৃতের নাম কণাদ চক্রবর্তী। হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। সূত্রের খবর, চলতি বছরের ২ জানুয়ারি, ভবানীপুর থানায় গয়না চুরির অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার তদন্তে গতকাল পঞ্চসায়রের শতাব্দী পার্কে মূল অভিযুক্ত কণাদ চক্রবর্তীর ফ্ল্যাটে যায় পুলিশ।  কণাদ দাবি করেন, ওই গয়না বন্ধক দিয়েছেন। বন্ধক সংক্রান্ত নথি রাখা আছে মুকুন্দপুরে এক পরিচিত মহিলার ফ্ল্যাটে। কণাদকে নিয়েই ওই ফ্ল্যাটে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, তদন্তকারীদের সামনেই ব্যাগ থেকে বোতল থেকে তরল পান করেন কণাদ। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বছর তেতাল্লিশের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: পেয়ারায় কামড় দিতে দিতে জনসংযোগ, ভোট প্রচারে সায়নী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Gas Booking: আইটেমে কাটছাঁট, LPG সংকটে ডেকার্স লেনে বন্ধের মুখে একাধিক দোকান! কোথাও কোথাও সংগ্রহ করা হচ্ছে কয়লা
আইটেমে কাটছাঁট, LPG সংকটে ডেকার্স লেনে বন্ধের মুখে একাধিক দোকান! কোথাও কোথাও সংগ্রহ করা হচ্ছে কয়লা
West Bengal News Live : ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান
ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান
LPG Crisis: ইসকন-দিঘার মন্দিরে গ্যাসের আকালে ভোগ-সঙ্কট! বড় সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ
ইসকন-দিঘার মন্দিরে গ্যাসের আকালে ভোগ-সঙ্কট! বড় সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ
Cooking Gas Cylinder: LPG আকাল, মিড ডে মিল সামাল দিতে পড়ুয়াদের পাতে খিচুড়ি! সমস্যায় অফিসকর্মীরাও!
LPG আকাল, মিড ডে মিল সামাল দিতে পড়ুয়াদের পাতে খিচুড়ি! সমস্যায় অফিসকর্মীরাও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget