এক্সপ্লোর

Purulia News: পঞ্চায়েত নির্মাণ সহায়ককে মানসিকভাবে নিগ্রহের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

TMC Accused in Harassment Case: পঞ্চায়েত নির্মাণ সহায়ককে মানসিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ তৃণমূল অঞ্চল সভাপতি, কর্মীদের বিরুদ্ধে।

হংসরাজ সিংহ, পুরুলিয়াঃ পঞ্চায়েত নির্মাণ সহায়ককে মানসিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ,সদস্য সহ তৃণমূল অঞ্চল সভাপতি এবং কর্মীদের বিরুদ্ধে (Purulia  TMC Accused in Harassment Case)। পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বেড়ো গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অশোক বিশ্বাস এই মর্মে বি.ডি.ও থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে এবং রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন, মোদি মডেলে মাথায় টুপি, সিঙ্গুরের স্কুলে আজ 'রিডিং ফেস্টিভ‍্যাল ২০২২'

পঞ্চায়েতে গিয়ে কাজ করতে  নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রশাসনের কাছে জানিয়েছেন ওই নির্মাণ সহায়ক

অভিযোগে তিনি দাবি করছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও কর্মী। ওই ঘটনার পরে পঞ্চায়েতে গিয়ে কাজ করতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রশাসনের কাছে জানিয়েছেন ওই নির্মাণ সহায়ক। তার বক্তব্য দুর্নীতির সাথে আপোষ করতে জোর দিচ্ছে প্রধান , উপপ্রধান। তাতে মদদ যোগাচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। এই অবস্থায় পঞ্চায়েতে কাজ করতে নিরাপত্তার অভাব বোধ করছেন। আপাতত তিনি ব্লক কার্যালয়ে বসে কাজ করছেন।

'পঞ্চায়েতের নির্মাণ সহায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন'  দাবি প্রধান-সহ তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূল কর্মীদের

অপরদিকে, 'পঞ্চায়েতের নির্মাণ সহায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন', বলে পাল্টা দাবি করেন প্রধান সহ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূল কর্মীরা। তাদের পাল্টা অভিযোগ, 'ওই নির্মাণ সহায়ক পঞ্চায়েতে দুর্নীতির কাজে যুক্ত। সেটা ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন। বিডিও জানান, পঞ্চায়েত নির্মাণ সহায়ককে পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা সহ কিছু স্থানীয় লোক চাপ সৃষ্টি করে নিয়ম বহির্ভূতভাবে কাজ করানোর চেষ্টা করছে। উনি একজন সরকারি কর্মচারী।উনি এই বিষয়ে আমাকে অভিযোগ জানিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।'

'অনৈতিকভাবে একজন সরকারি কর্মচারীকে অবৈধ কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে'-জেলা বিজেপির সহ সভাপতি

বিষয়টি নিয়ে কটাক্ষ করে জেলা বিজেপির সহ সভাপতির দাবি,' নৈতিকভাবে অর্থ উপার্জনের আখড়া হয়ে দাঁড়িয়েছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি, তাই অনৈতিকভাবে একজন সরকারি কর্মচারীকে অবৈধ কাজ করার জন্য বাধ্য করা হচ্ছে। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের দাবি দলগতভাবে ঘটনার তদন্ত করা হচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget