এক্সপ্লোর

Purulia News: সাত সকালেই ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোতলা বাড়ির আসবাব থেকে মূল্যবান সামগ্রী

District News: শনিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় আদ্রা থানার অন্তর্গত সুভাষ নগর এলাকায়।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: সাত সকালে দোতলা বাড়িতে বিধ্বংসী আগুন, আর তার জেরেই তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় আদ্রা থানার (Purulia News) অন্তর্গত সুভাষ নগর এলাকায়। স্থানীয় একটি দোতলা বাড়ি থেকে আচমকাই গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।

ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় সেখানে পৌঁছে যায় আদ্রা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের যৌথ উদ্যোগে চলে আগুন নেভানোর প্রচেষ্টা। দীর্ঘক্ষণের লড়াইয়ের পর অবশেষে কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ির ভেতরের বহু আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল? এটি শর্ট সার্কিট থেকে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই যৌথ তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকেরা।

জেলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে কলকাতা শহর ও শহরতলির আশেপাশে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। ভোটপর্বের সময় সন্তোষপুর রেল স্টেশনের পাশে অবস্থিত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনার জেরে বজবজ-শিয়ালদা শাখায় রেল চলাচল পর্যন্ত ব্যাহত হয়েছিল। রেললাইনের ধারে অবস্থিত ১৬ বিঘা বস্তিতে লাগে এই আগুন। প্রায় ৩০০ থেকে ৩৫০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন এলাকার মানুষরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে তাঁরা দুইটি বাড়ি পুড়তে দেখেন। কিন্তু দমকল দেরিতে আসায় একের পর এক বাড়ি পুড়তে শুরু করে এবং আগুন ছড়িয়ে পড়ে।

ঠিক তার পরের মাসেই তিলজলায় চামড়ার কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে কারখানার দুই কর্মীর মৃত্যু হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ভর্তি হতে হয় আরও তিনজনকে। 

তবে পুরুলিয়ার আদ্রার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে খবর, যে সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তখন সৌভাগ্যক্রমে বাড়ির ভেতরে পরিবারের কোনও সদস্য ছিলেন না। চিকিৎসার কারণে তাঁরা সকলেই বর্তমানে বাইরে রয়েছেন। ফাঁকা বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি আদ্রা থানার পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন
CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget