এক্সপ্লোর

Jhalda: ঝালদায় আগামীকাল ১২ ঘণ্টা বনধের ডাক কংগ্রেসের

Jhalda News: আগামীকাল ঝালদায় ১২ ঘণ্টা বন‍ধের ডাক দিয়েছে কংগ্রেস। ঝালদায় (Jhalda) চলছে কংগ্রেসের কালা দিবস। কালো ব্যাজ পরে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়।

ব্রতদীপ ভট্টাচার্য:  ঝালদা পুরসভার বোর্ড গঠন ঘিরে তুলকালাম, ভাঙল পুলিশের ব্যারিকেড। আগামীকাল ঝালদায় (Jhalda) ১২ ঘণ্টা বন‍্‍ধের ডাক দিয়েছে কংগ্রেস। ঝালদায় (Jhalda) চলছে কংগ্রেসের কালা দিবস। কালো ব্যাজ পরে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পরে পুরসভার ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। কংগ্রেসের সিদ্ধান্ত, এদিন কালো ব্যাজ পরেই শপথ নেবেন পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেসের ৪ কাউন্সিলর। 

ঝালদা পুরসভায় কংগ্রেস ৫, তৃণমূল ৫ ও নির্দল ২টি আসনে জেতে। এর মধ্যে এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেবেন বলে জানান। কংগ্রেসের দাবি, অপর নির্দল কাউন্সিলর তাদের দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। মধ্যস্থতা করছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কায় তাঁকে খুন করা হয় বলে কংগ্রেসের অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ঝালদা পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুরেশকুমার আগরওয়াল। এদিন বোর্ড গঠনের পর নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ তৃণমূল ও নির্দল কাউন্সিলররা।

সিবিআই তদন্তের নির্দেশ

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিহতের পরিবার শুরু থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও, রাজ্য সরকার তদন্তে পুলিশেরই সিট তৈরি করে। সোমবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলেছে, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই এই নির্দেশ।

পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায়, সিবিআই তদন্তের নির্দেশের পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় নিহতের পরিবার শুরু থেকেই আইসি’র বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। পুরুলিয়ার পুলিশ সুপার রবিবার আইসি’কে ক্লিনচিট দিলেও, সেই তত্ত্ব খারিজ করে দিয়েছে তপন কান্দুর পরিবার ।
বিচারপতির মন্তব্য, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তেই ধরা পড়বে ষড়যন্ত্রীরা। আশাবাদী নিহত তপন কান্দুর স্ত্রী। সিবিআই তদন্তে ভরসা রাখছেন ধৃত নরেন কান্দুর পরিবারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget