এক্সপ্লোর

Purulia News: অব্যাহত সন্ত্রাস, পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন

নিহত তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। মনোনয়ন শুরু হওয়ার ১৪ দিনেই রাজ্যে ৯ জন খুন। সূত্রের খবর, মনোনয়নপর্বে রাজ্যে ৪ জন খুন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ। 

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই অব্যাহত মৃত্যু মিছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ায় (Purulia) তৃণমূল নেতাকে (TMC Leader Death) গুলি করে খুন। আদ্রায় পার্টি অফিসেই তৃণমূল নেতাকে গুলি করা হয় বলে খবর। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল নেতার দেহরক্ষী। নিহত তৃণমূলের (TMC) টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। মনোনয়ন শুরু হওয়ার ১৪ দিনেই রাজ্যে ৯ জন খুন। সূত্রের খবর, মনোনয়নপর্বে রাজ্যে ৪ জন খুন, কমিশনকে রিপোর্ট দিল পুলিশ। 

পঞ্চায়েত ভোটের আগেই ফের ঝরল প্রাণ! এবার পুরুলিয়ার আদ্রায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হল তৃণমূলের টাউন সভাপতিকে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতার দেহরক্ষীকেও। এই নিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পর্বে প্রাণ গেল ৯ জনের। 

রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বলেছিলেন, মানুষের যে রক্ত ঝরেছে, সেই প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন! রাজ্য়পাল (Governor) যেদিন প্রতিটি রক্তবিন্দু ঝরার জন্য় রাজ্য় নির্বাচন কমিশনকে দায়ী করলেন, সেদিনই রাজ্য়ে ঝরে গেল আরও একটি প্রাণ।               

মুর্শিদাবাদ থেকে ভাঙড়, কোচবিহার থেকে চোপড়ার পর এবার পুরুলিয়া! পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৪ দিনে ৯ জনের মৃত্য়ু হল। পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে হত্য়া করা হল তৃণমূলের টাউন সভাপতিকে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভিড়ে ঠাসা আদ্রা বাজারে তৃণমূলের কার্যালয়ের বাইরে বসে ছিলেন দলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস ও গাড়ির চালক। 

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, আচমকাই একটি বাইকে চড়ে সেখানে এসে দাঁড়ায় তিন জন। খুব কাছ থেকে তৃণমূলের টাউন সভাপতিকে লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা।  গুলিতে ঝাঁঝরা হয়ে যান ধনঞ্জয় চৌবে। গুলি লাগে তাঁর দেহরক্ষীরও। চোখের নিমেষে বাইকে চড়ে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা!হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূলের টাউন সভাপতিকে মৃত ঘোষণা করা হয়। 

তাঁর ৫টি গুলি লেগেছিল। তাঁর দেহরক্ষীর শরীর ফুঁড়ে যায় ১টি গুলি। পঞ্চায়েত ভোটের আগে বন্দুক-বারুদের দাপট, দুষকৃতীদের দাপাদাপি, নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে ফের খুন গুলিতে ঝাঁঝরা তৃণমূলের টাউন সভাপতি মনোনয়নের শুরু থেকে এই নিয়ে মোট ৯ জনের প্রাণ গেল।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget