এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

Purulia News: স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত ছাত্রের নাম সাগর সাহু। সে ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ারের ছাত্র। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার খামার গ্রামে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ফের রাজ্যে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর (Unexpected Death) ঘটনা। এবার ঘটনাস্থল পুরুলিয়া (purulia)। সেখানে এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের (Engineering College Student) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। জানা গিয়েছেন, সেই ছাত্র পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। 

ঠিক কী ঘটনা ঘটেছিল?

স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত ছাত্রের নাম সাগর সাহু। সে ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ারের ছাত্র। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার খামার গ্রামে। জানা গিয়েছে, জয়পুর থানা এলাকায় থাকা এই ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে থাকতো এই ছাত্র। গতকাল রাত্রি আনুমানিক সাড়ে আটটার সময় রুমের অন্য ছাত্র এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। ডাকাডাকির পরেও কোনো সাড়া না পাওয়ায় দরজায় ধাক্কা দিলে দরজা খুললে দেখা যায় সিলিং ফ্যানের সাথে নাইলন দাড়িতে ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে  প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের পাঠানো হয়। গতকাল রাত্রেই মৃত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়। কিন্তু কেন হঠাৎ এমন কাণ্ড ঘটালেন সাগর, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও প্রেমঘটিত বিষয় রয়েছে, কি না তাও দেখা হচ্ছে।

কিছুদিন আগে এমবিবিএস ছাত্রীর আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছিল

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলের ঘর থেকে দেহ উদ্ধার। ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত সোদপুরের প্রদীপ্তা দাস এমবিবিএসের ফাইনাল ইয়ারের ছাত্রী। কয়েকদিন আগেই এবিপি আনন্দের ক্যামেরায় এই খবর দেখানো হয়েছিল। হস্টেলের ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে সহপাঠীরা। আত্মহত্যা বলে অনুমান পুলিশের। তদন্তে বেনিয়াপুকুর থানার পুলিশ।

ছোট থেকেই পড়াশোনায় ভাল। অত্যন্ত মেধাবী। বই অন্ত প্রাণ। MBBS-এর পাঠ শেষের পথে। কিন্তু, কী এমন হল যে, জীবনে সাফল্যের সিঁড়িতে ওঠার সময়ই এই পরিণতি? ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে পড়তে পড়তে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তরুণী। বেনিয়াপুকুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল।

বছর ২২-এর এই ঝকঝকে তরুণীর মৃত্যুতে হতবাক তাঁর আত্মীয় প্রতিবেশীরা। MBBS ফাইনাল ইয়ারের এই ছাত্রীর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। পরিবার সূত্রে খবর, বিদেশে ডাক্তারি পড়ানোরও ইচ্ছে ছিল। কিন্তু সব স্বপ্ন চুরমার। 

আরও পড়ুন: প্রাক্তন মন্ত্রীকন্যার বেতনের টাকার দ্বিতীয় কিস্তি হাতে পেলেন ববিতা

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget