এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে ইডি-র স্ক্যানারে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা

অভিযোগ, সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হত প্রোটেকশন মানি। সেই সূত্রেই, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা ইডি-র স্ক্যানারে। 

কলকাতা: কয়লা পাচার মামলায় ইডি-র তলবে দিল্লিতে হাজিরা দিলেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে বেশ কয়েকজনের নাম পাওয়া যায়। অভিযোগ, সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হত প্রোটেকশন মানি। সেই সূত্রেই, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা ইডি-র স্ক্যানারে। 

কয়লা পাচার নিয়ে বারবার বিজেপি নেতৃত্বের নিশানায় থাকে তৃণমূল নেতৃত্ব। এর আগে কয়লাকাণ্ড নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলও। 

কী বলেছিলেন কুণাল:
সাংবাদিক বৈঠকে একটি ছবি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একটি ছবি দেখিয়ে তিনি দাবি করেন, সেখানে দেখা যাচ্ছে, কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে যিনি রয়েছেন তিনি কয়লা পাচারকারী জয়দেব খান। কুণাল বলেন, 'বিজেপির নেতারা বারবার কয়লা কেলেঙ্কারি নিয়ে সরব হচ্ছেন। কয়লা খনি পাহারার দায়িত্বে তো কেন্দ্রীয় বাহিনী। কয়লামন্ত্রীর সঙ্গে কয়লা পাচারকারী জয়দেব খান কী করছিলেন? বিজেপি জবাব দিক কয়লা কিংপিন জয়দেব খান কয়লামন্ত্রীর সঙ্গে কী করছিলেন? এখন সিবিআই, ইডি কী করছে? কয়লা কেলেঙ্কারির তদন্তে এই বিষয়টির তদন্ত হোক।' এদিন তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক। ছবিতে রয়েছেন জয়দেব খানের ঘনিষ্ঠ লক্ষ্ণণ ঘোড়ুইও। কেন্দ্রীয় মন্ত্রীকে কয়লা মামলায় যুক্ত করে সিবিআই-ইডি তদন্ত করুক।'

কয়লা পাচার নিয়ে বারবার তৃণমূলকে নিশানা করে বিজেপি। কয়লা পাচার নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অনেকে। কয়লাকাণ্ডে কেন্দ্রীয় সরকারি সংস্থা Eastern Coalfields Limited বা ECL’এর বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান কর্মী ও আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। ২০২০-২১ সাল থেকে বেআইনি কয়লা পাচারকাণ্ডের তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। কয়লা মামলাতেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হয়েছেন অভিষেক-পত্নী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীর। তা নিয়ে বারবার তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। অনুব্রত-গড় বীরভূমেও বেশ কয়েকবার সামনে এসেছে কয়লা পাচারের ঘটনা। অভিযান হয়েছে তৃণমূলের হেভিওয়েটমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। কয়লা পাচার মামলায় CBI’এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাও। 

শুভেন্দুর অভিযোগ:
সম্প্রতি কয়লা পাচারের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, '২৪০০ কোটি টাকার স্ক্যাম। আইটি রেড করেছিল, এবং ২৪০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে গেছে, যিনি এই রাজ্যে কার্যত প্রশাসন-পুলিশ-শাসক দলকে নিয়ন্ত্রণ করেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget