এক্সপ্লোর

Dental College Agitation: হঠাৎ হস্টেল খালি করার নির্দেশে তুলকালাম, দীর্ঘতর হতে চলেছে আর আহমেদের জটিলতা?  

পড়ুয়া-কর্তৃপক্ষ সংঘাতে মেডিক্যাল কলেজের মতো আর আহমেদ ডেন্টাল কলেজেও কি জটিলতা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে?  

কলকাতা: আর আহমেদ ডেন্টাল কলেজে (R ahmed Dental College) ইন্টার্নদের অবস্থান-বিক্ষোভের তৃতীয় দিন। হস্টেল খালি করার নির্দেশের অভিযোগকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তা মেটার এখনও পর্যন্ত কোনও লক্ষণ নেই। টানাপোড়েনের মধ্যে মহিলা হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠিয়েছেন অধ্যক্ষের কাছে। 

দীর্ঘতর জটিলতা: পড়ুয়া-কর্তৃপক্ষ সংঘাতে মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) মতো আর আহমেদ ডেন্টাল কলেজেও কি জটিলতা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে?  হস্টেল খালি করার নির্দেশের অভিযোগকে ঘিরে গত বৃহস্পতিবার থেকে ইন্টার্নদের যে অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে, শনিবারও তা অব্যাহত। অন্যদিকে, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া নেই। এই পরিস্থিতিতে সমাধান সূত্রে কীভাবে পৌঁছনো যাবে, তা নিয়েই উঠছে প্রশ্ন। 

হঠাৎ হস্টেল খালি করার নির্দেশ: আর আহমেদ ডেন্টাল কলেজে রয়েছেন প্রায় ৪০ জন ইন্টার্ন। তাঁদের দাবি, গত চার বছর ধরে তাঁরা হস্টেলে রয়েছেন। অভিযোগ, মঙ্গলবার রাতে হঠাৎ হস্টেল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি না করলে ইন্টার্নশিপ শেষের পর সার্টিফিকেট দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় কলেজ কর্তৃপক্ষ। 

হস্টেল কমিটির অধিকাংশ সদস্যের পদত্যাগপত্র: প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থানে বসেন ডেন্টাল কলেজের ইন্টার্নরা। সেই অবস্থান-বিক্ষোভ এখনও চলছে। ইন্টার্ন এবং কর্তৃপক্ষের এই টানাপোড়েনের মধ্যে মহিলা হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠিয়েছেন অধ্যক্ষের কাছে।

হোয়াটসঅ্যাপেও মেসেজ করা হয়েছে বলে জানিয়েছেন পদত্যাগীরা। তাঁদের দাবি, ডেন্টাল কলেজের অধ্যক্ষের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সাড়া মেলেনি। অধ্যক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। আর আহমেদ ডেন্টাল কলেজ কর্তৃপক্ষের তরফেও কারও কোনও বক্তব্য মেলেনি। 

৪৮ ঘণ্টার মধ্যে খালি করে দিতে হবে হস্টেল, না হলে ইন্টার্নশিপের পর মিলবে না সার্টিফিকেট। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে গতকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন, আর আহমেদ ডেন্টাল কলেজের ইন্টার্নরা। এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

মেডিক্যাল কলেজের পর এবার আর আহমেদ ডেন্টাল কলেজ। ফের আন্দোলনে পড়ুয়ারা। অব্যাহত ইন্টার্নদের অবস্থান। আর আহমেদ ডেন্টাল কলেজে রয়েছেন প্রায় ৪০ জন ইন্টার্ন। 
তাঁদের দাবি, গত চার বছর ধরে তাঁরা হস্টেলে রয়েছেন। মঙ্গলবার রাতে হঠাৎ হস্টেল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি না করলে ইন্টার্নশিপ শেষের পর সার্টিফিকেট দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় কলেজ কর্তৃপক্ষ। 

প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থানে বসেছেন ডেন্টাল কলেজের ইন্টার্নরা।  ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে- এই দাবিতে গত ডিসেম্বরে অনশন আন্দোলন করেন কলকাতা মেডিক্য়াল কলেজের প়ড়ুয়ারা। প্রায় ২ সপ্তাহ ধরে চলে অচলাবস্থা। কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত না মেলায় অনশন তুলে নিয়ে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচন করেন পড়ুয়ারাই।  সেই ঘটনার পর এবার আন্দোলনে আর আহমেদ ডেন্টাল কলেজের ইন্টার্নরা। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget