এক্সপ্লোর

RG Kar Case: গোটা দেশ তাকিয়ে, ১৬২ দিন পর কাল আর জি করকাণ্ডে রায় ঘোষণা ; মিলবে সুবিচার ?

R G Kar News: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃত্য়ু ঘিরে বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা।

ব্রতদীপ ভট্টাচার্য, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সৌমিত্র রায়, কলকাতা : আর জি কর মেডিক্য়াল কলেজে, তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পাঁচ মাস ন'দিন পর, শনিবার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। বিচারক অনির্বাণ দাস কী রায় দেন, সেদিকে তাকিয়ে গোটা দেশ। সুবিচারের অপেক্ষায় নিহত চিকিৎসকের মা-বাবাও। অন্য়দিকে, CBI তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে, রায়ের দিন প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন চিকিৎসকরা।

এক ডক্টর কি মউত ! আর তা ঘিরে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ! ২০২৪ সালের ৯ অগাস্ট। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণকারী-খুনি ? খুনে কারা সঙ্গ দিয়েছিল ? উদ্দেশ্য় কী ? প্রশ্নের উত্তর খুঁজতে নেমে প্রথমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ ! তারপর তদন্ত যায় সিবিআই-এর হাতে। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেই ধর্ষণ-খুনের ঘটনার ৫ মাস ৯ দিন অর্থাৎ ১৬২ দিন পর শনিবার মামলায় রায় ঘোষণা করবে শিয়ালদা আদালতে। দুপুরে রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃত্য়ু ঘিরে বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা। রাত দখল থেকে শুরু করে শিরদাঁড়া হাতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, ধর্ণা, অনশন.... ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানে সমর্থকদের একযোগে আন্দোলন। এরই মধ্য়ে ১৪ অগস্ট ‘মেয়েদের রাত দখল’-এর দিন ভাঙচুর চালানো হয় আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে। তারপর থেকে নাগরিক সমাজের আন্দোলন আরও দ্রুত শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র, রাজপথ থেকে মফঃস্বল অবধি ছড়িয়ে পড়ে। অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কখনও মিটিং ভেস্তে যাওয়া, কখনও মিটিং হওয়া, শেষ অবধি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার থেকে ডিসি, স্বাস্থ্য় অধিকর্তাদের সরানোরও সাক্ষী হয়েছে এই রাজ্য়। শেষ পর্যন্ত ২১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু, তারপর আন্দোলনের ঝাঁঝ কমলেও পুঞ্জীভূত ক্ষোভ কমেনি !

এরইমধ্য়ে ধর্ষণ-খুন মামলায় একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দেয় CBI । সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। তার দু’মাস পর রায় ঘোষণা ঘোষণা করবেন বিচারক বিচারক অনির্বাণ দাস।

এদিকে কলকাতা পুলিশের পথেই সিবিআই হাঁটছে, বিশেষ কাউকে আড়াল করা হচ্ছে, সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়, এই অভিযোগে ফের রাস্তায় নেমেছে চিকিৎসক থেকে নাগরিক সমাজ। সূত্রের খবর, এই মামলায় এখনও পর্যন্ত মোট ৫১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শনিবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই মামলার রায়দান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget