এক্সপ্লোর

R G Kar News : শ্মশানে গিয়ে দেখি সব রেডি ! পুলিশই ৫০০ টাকা দেয়, এবার আরও চাঞ্চল্যকর দাবি শববাহী গাড়ির চালকের

শববাহী গাড়ির চালক বলেন, সেদিনের গাড়ি ঠিক করা থেকে, ভাড়া মেটানো, সংশ্লিষ্ট সব আয়োজন করেছিল পুলিশই। আর পুরো বিষয়টাতেই ছিল নজিরবিহীন তাড়াহুড়ো। 

কলকাতা : কেন তড়িঘড়ি হাসপাতাল থেকে মৃতদেহ বের করা? কেনই বা দ্রুত সৎকার? আর জি করকাণ্ডে বারবার এই প্রশ্নগুলো উঠেছে। এই পরিস্থিতিতে, এবিপি আনন্দে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে  চাঞ্চল্যকর তথ্য দিলেন শবদেহবাহী গাড়ির চালক, যা শুনে পুলিশের অতি-তৎপরতার যে অভিযোগ তুলেছেন অভিভাবকরা, তাতেই সিলমোহর পড়বে। শববাহী গাড়ির চালক বলেন, সেদিনের গাড়ি ঠিক করা থেকে, ভাড়া মেটানো, সংশ্লিষ্ট সব আয়োজন করেছিল পুলিশই। আর পুরো বিষয়টাতেই ছিল নজিরবিহীন তাড়াহুড়ো। 

কেন নির্যাতিতার দেহের ময়নাতদন্ত জরুরি ভিত্তিতে সূর্যাস্তের পর করিয়েছিল পুলিশ, কেনই বা জোর করে তাড়া দিয়ে সৎকার করানো হয়েছিস, এই সব প্রশ্ন উঠেই চলেছে। নির্যাতিতার মা-বাবা থেকে বিশেষ বন্ধু , সবাই এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার শববাহী গাড়ির চালকের বয়ানেও উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 

শববাহী গাড়ির চালক অমিত ঘোষ জানালেন, দেহের ময়নাতদন্তের পর দেহ বের করার নির্দিষ্ট গেট আছে। সেখান দিয়েই সাধারণত দেহ বের করে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেদিন সেদিক দিয়ে যাওয়া হয়নি। তাঁকে অন্য় দিক দিয়ে যেতে বলা হয়। যেদিক দিয়ে ডাক্তাররা বের হন, ৬ নম্বর গেট, সেদিক দিয়ে বের করতে বলা হয় দেহ।  

এই অমিত ঘোষই শববাহী গাড়ি চালিয়ে আর জি কর হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলেন তরুণী চিকিৎসকের নিথর দেহ। তাঁর দাবি, পরিবারের কেউ নয়, পুলিশই তাঁর গাড়িটি বুক করে। সেদিন নির্যাতিতার দেহবাহী গাড়ির সামনে ও পিছনে ছিল পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনী। ' পুলিশ গাড়িটা বুক করে। টাকা পুলিশ দেয়। সামনে ২ টো পুলিশের গাড়ি। পিছনে ২ টো গাড়ি ছিল। আমাকে বলে যে পথে ডাক্তাররা বের হয়, সে পথে গাড়ি বের করতে হবে। ' 

এখানেই শেষ নয়, গাড়ি চালকের দাবি, মৃতদেহ শ্মশানে পৌঁছে দেওয়ার পর, সেখানে দ্রুত তাঁর টাকা মিটিয়ে দেয় পুলিশ। চালক বিষ্ময়প্রকাশ করে বলেন, পাণিহাটি শ্মশানে দেহ নিয়ে যাওয়ার পর তিনি দেখেন, সব রেডি সেখানে। তাঁকে পুলিশই ৫০০ টাকা দিয়ে চলে যেতে বলে। 

এত তড়িঘড়ি সবটা সেরে ফেলার কেন জন্য কেন এত তৎপর ছিল পুলিশ? প্রশ্নটা ছিলই। আবারও উঠল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget