এক্সপ্লোর

T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বিপুল আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ ক্রিকেট

Bangladesh Cricket: ভারতে নিরাপত্তা নেই, এই কারণ দেখিয়ে এ দেশে ম্যাচ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে আইসিসির তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতে নিরাপত্তার কোনও সমস্যাই নেই।

ঢাকা: আইসিসি (ICC) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) দু পক্ষই তাদের অবস্থানে অনড় ছিল শেষ পর্যন্ত। তার জন্যই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না আর। ভারতে নিরাপত্তা নেই, এই কারণ দেখিয়ে এ দেশে ম্যাচ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে আইসিসির তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতে নিরাপত্তার কোনও সমস্যাই নেই। কিন্তু এত কিছুর মধ্যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। 

বিভিন্ন রিপোর্ট প্রকাশিত খবর অনুযায়ী আইসিসির তরফে বার্ষিক রাজস্ব হিসেবে ভারতীয় টাকার অঙ্কে ২৪০ কোটি টাকা যার মোটামুটি অঙ্ক ২৭ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ব সবেতেই প্রভাব পড়বে। ম্যাচ ফি-র বেতনেও প্রভাব পড়বে। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সূচিতে প্রভাব পড়তে পারে। 

আগস্ট-সেপ্টেম্বর মাসে ভারতীয় দলের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সফর রয়েছে। সেই সফরও বাতিল হতে পারে। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে সফর বাতিল মানে সেখানেও মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে। উল্লেখ্য, এই ঘটনা প্রবাহের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছেন যে প্রতি বছর আইসিসি থেকে যে অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় তা আইসিসির আয়ের প্রায় ৬০ শতাংশ।

ঘটনার সূত্রপাত হয়েছিল মুস্তাফিজুর রহমনকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। নিলামের মঞ্চ থেকে তারকা বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল কেকেআর। ৯.২০ কোটি টাকা মূল্যে ফিজকে দলে নেয় কলকাতার ফ্র‍্যাঞ্চাইজি। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, তার প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল গোটা দেশ। অনেকেই কেকেআরের সমালোচনা করতে থাকে। এরপরই মুস্তাফিজুরকে মেগা টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কেকেআরকে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় বিষয়টি। বিসিবিও এরপর জানিয়ে দেয় যদি ভারতে তাদের ক্রিকেটারদের পাঠানো সুরক্ষিত মনে করছে না তারা। 

আইসিসিকে তারা জানায় যে গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় যেন আয়োজন করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সুযোগ বুঝে বিসিবির পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি পাঠায়। তবে চিড়ে ভেজেনি কিছুতেই। আইসিসি জানিয়ে দেয় যা বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না আসে তাহলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ এরপরও তাদের অবস্থা থেকে না সরে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget