এক্সপ্লোর

Rabindrabharati Chaos: 'মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে' উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ রবীন্দ্রভারতীতে

Kolkata News: ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে প্ল্য়াকার্ড হাতে, একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপার সদস্য়রা।

ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: রাজ্য়পাল নিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূলের ছাত্র এবং অধ্য়াপক সংগঠন। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্য়ায়কে রবীন্দ্রভীরতীর উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সোমবার তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকুপা। পাল্টা বিশ্ববিদ্য়ালয়ের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন উপাচার্য।  

সোমবার স্লোগান-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাস চত্বর। ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে প্ল্য়াকার্ড হাতে, একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপার সদস্য়রা। কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তাঁর বিরুদ্ধেই বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র এবং অধ্য়াপক সংগঠন। তারা দাবি করে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্য়ায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বিশ্ববিদ্য়ালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের TMCP সদস্যের অভিযোগ, "উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন। মহিলা শিক্ষিকাদের অসম্মান করেছে। ছাত্রছাত্রীদের বাজে ভাষায় অপমান করেছেন। অস্থায়ী উপাচার্যকে মানব না। স্থায়ী উপাচার্য চাই।''

 তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে ক্য়াম্পাসের বাইরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ভিতরে ঢুকতে চাইলে, ভিতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয়। যদিও এদিন ক্য়াম্পাসে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্য়ায়। তবে বিক্ষোভের জবাবে চাঞ্চল্য়কর দাবি করেছেন তিনি। শুভ্রকমল মুখোপাধ্য়ায় বলেন, "আমি তো চলে যেতে পারলে বাঁচি। এটা বিশ্ববিদ্য়ালয়ের সুস্থ পরিবেশ! আমার কাজ অনেকের পছন্দ হয় না। শিক্ষামন্ত্রীর নাকি বলেছে বিক্ষোভ দেখাতে। আমি খুব দুঃখ পেয়েছি। আমার মেয়াদ কতটা সেটা ওরা জানবে কী করে? আমাকে রাজ্য়পাল নির্দেশ দিয়েছিল। আমি কাজ করছি। সেই মতো। নতুন উপাচার্য নিয়োগ হচ্ছে কোথায়?'' 

এদিতে চলতি মাসেই স্থায়ী উপাচার্য পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই পদে নিয়োগ করা হয়েছে প্রবীরকুমার ঘোষকে। তিনি ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর এবং প্রাক্তন উপাচার্য। ২০১৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে মাসে তাঁর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়। তার পর থেকে আর স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। এবার প্রবীরকুমার ঘোষকে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। যিনি এই বিশ্ববিদ্য়ালয়ের ভিজিটর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget