এক্সপ্লোর

Bangladesh: বাংলাদেশে আক্রান্ত রবীন্দ্রনাথের ভিটেও, 'সন্ত্রাসবাদীদের রাশ টানুন' ইউনূসকে কড়া বার্তা ভারতের

Rabindranath Tagore:সিরাজগঞ্জ জেলার রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি,কাছারি বাড়ি এখন  জাদুঘর। সেখানেই গত রবিবার মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে দর্শনার্থী এবং জাদুঘরের কর্মীদের মধ্যে বচসা বাঁধে বলে অভিযোগ


নয়াদিল্লি:  বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠার পর থেকেই সরব ভারতীয়রা। কবিগুরুর এই অপমানে গর্জে উঠেছে এপার বাংলার বাঙালিরা।  এই নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্জি জানান, এই বিষয়ে  বাংলাদেশকে কড়া বার্তা দিক ভারত।  তারপরই এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানাল দিল্লি । 

 "ঘৃণ্য" এবং "লজ্জাজনক"

বাংলাদেশে  রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে হামলার ঘটনাকে  "ঘৃণ্য" এবং "লজ্জাজনক" বলল দিল্লি। সিরাজগঞ্জ জেলার রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি,কাছারি বাড়ি এখন  জাদুঘর, বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। সেখানেই গত রবিবার মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে দর্শনার্থী এবং জাদুঘরের কর্মীদের মধ্যে বচসা বাঁধে বলে অভিযোগ।  এই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয় ।  অভিযোগের আঙুল ওঠে কাছারি বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের দিকে। অভিযোগ তারাই দর্শনার্থীদের আটকে রেখে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ দেখায় একদল জনতা। এদিনই , রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত বাড়িতে হামলা একদল লোক হামলা করে।  ভাঙচুর চালায়। আসবাব, জানলা ভাঙচুর করে। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আর্জি জানান, এই বিষয়টি নিয়ে যেন কেন্দ্র প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে কথা বলে। এই ঘটনার প্রতিবাদ আন্তর্জাতিক স্তরে হওয়া উচিত বলে মতপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কী আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

এবার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রক । মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "২০২৫ সালের ৮ জুন একদল মানুষ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ঘৃণ্য আক্রমণ ও ভাঙচুর চালিয়েছে। ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানায়"। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে আঙুল তুলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, বাংলাদেশে কবিগুরুর স্মৃতি বিজড়িত ভবনে এই হামলা আসলে চরমপন্থীদের দ্বারা সহনশীলতার প্রতীকগুলিকে মুছে ফেলার আরেকটি উদাহরণ।  ভারত এই  বিষয়ে ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলে, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হোক সন্ত্রাসবাদী হিসেবে। বাংলাদেশে এখনই সন্ত্রাসবাদীদের কার্যকলাপে লাগাম টানা দরকার।  অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকানো যায়।                      

সারা বিশ্বে এই ঘটনা নিয়ে ঢি ঢি পড়ে যাওয়ার পর অবশেষে নিন্দা-বিবৃতি দিয়েছে বাংলাদেশ। সে-দেশে স্বরাষ্ট্রমন্ত্রকের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে । মানুষ রবীন্দ্রনাথকে সর্বোচ্চ সম্মান করে। সরকার তার পূর্বপুরুষের ঐতিহ্যের সরকারি রক্ষণাবেক্ষণকৃত সম্পত্তিতে একটি ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। 

সেরা শিরোনাম

Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget