এক্সপ্লোর

Rabiul Alam Chowdhury : রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন, মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেও সিদ্ধান্ত বদল, লড়বেন ভোটে

রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর, প্রার্থী পদ ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি, জানালেন রবিউল

মুর্শিদাবাদ : পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক ট্যুইস্ট। কিছুক্ষণ আগেই বলেছিলেন, উপনির্বাচনে লড়বেন না। আর এখন বলছেন, ১০ জন কর্মী থাকলেও তাঁদের নিয়েই প্রচারে বেরোব,ভোটে লড়ব। নতুন ঘোষণা করলেন রেজিনগরের মমতা  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী।  বললেন, দলনেত্রীর সঙ্গে কথা বলেই প্রার্থী পদ ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি। 
সকাল ১০.৫২ নাগাদ প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা করেন রবিউল আলম। এরপর বেলা ১২.৩০ টা নাগাদ, মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত বদল করেন মমতা সর্বভারতীয় TMC প্রার্থী।  সিদ্ধান্ত বদল করে রবিউল আলম চৌধুরী বলেন,  তিনি পার্টি সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'ভোটে লড়াই করব। আজ থেকেই প্রচারে নামব'। 

রবিউলের দাবি, তিনি প্রার্থীপদ প্রত্যাহারের ঘোষণা করার পরই দলীয় নেতৃত্বের তরফে ফোন আসে। তাঁকে লড়াই করার জন্যই বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি ভোটে লড়াই করবেন। তাঁর কথায়, ' হ্যাঁ দিদি আমাদেরকে বললেন ... তো  দিদির বাইরে আমরা কিছু করতে পারব না। তাই আমি প্রার্থীপদ বহাল রাখছি' 

প্রথমে শোনা গিয়েছিল, বেলডাঙা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলার পর,  নিরাপত্তার আশ্বাস মিলতেই তিনি সিদ্ধান্ত বদল করেন। কিন্তু পরে তিনি সাংবাদিকদের জানান, পুলিশের সঙ্গে রাজনীতি বিষয়ে কথা হয়নি। অন্য বিষয়ে কথা হয়েছে। তবে তিনি জানান, পরে পুলিশের সঙ্গে কথা বলে কর্মীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবেন।    

এই প্রসঙ্গে রেজিনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী শাখারভ সরকার বলেন, ' ওরা পাল্টিবাজ পার্টি। ওরা পাল্টি খেলেন কি খেলেন না , সেটা রেজিনগরের বিষয় নয়। রেজিনগরের মানুষ শিল্পের ধোঁয়া দেখতে চায়। সেটা বিজেপিই দিতে পারে। '  

সকাল ১০.৫২ নাগাদ মনোনয়ন প্রত্যাহারের কথা ঘোষণা করেন, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। এত অল্প সময়ে নতুন প্রতীক চিহ্ন ভোটারদের চেনাতে পারবেন না বলে দাবি করেন রবিউল আলম চৌধুরী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই ঘোষণা করেন তিনি। শুক্রবার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহারের পর রবিউলের এই ঘোষণায় চমকে যান সকলেই। প্রশ্ন ওঠে কেন তিনি রণে ভঙ্গ দিলেন। তবে ঠিক তার দেড় ঘণ্টার মধ্যেই রবিউল ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে দাবি করেন, ভোটে না লড়ার সিদ্ধান্ত জানানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁর। এরপরই নাকি দলনেত্রীর নির্দেশ এবং নিরাপত্তার আশ্বাস পেয়ে তিনি সিদ্ধান্ত বদল করেন।  

আরও পড়ুন : নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget