এক্সপ্লোর

Rejinagar ByElection : নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা

নন্দীগ্রামের পর এবার রেজিনগর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ভোটের ময়দান থেকে নাম প্রত্যাহার রবিউল আলম চৌধুরীর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নন্দীগ্রামের পর রেজিনগর, প্রার্থী নিয়ে পর পর দু'দিনে জোড়া ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের । মমতা সর্বভারতীয় TMC প্রার্থী নিজের প্রার্থী পদ তুলে নিলেন। শনিবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেন রবিউল আলম চৌধুরী। অর্থাৎ আগামী উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রার্থীই লড়ছেন না। যদিও শুক্রবার নন্দীগ্রামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। 

কিন্তু কেন এমন করে মনোনয়ন প্রত্যাহার? কেন লড়াই থেকে পিছু হঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ? রবিউল জানালেন,  এত অল্প সময়ের মধ্যে নতুন প্রতীক চিহ্ন চেনানো , তা দিয়ে দেওয়াল লিখন ও কর্মীদের উদ্বুদ্ধ করা সম্ভব নয়। তাই তিনি প্রত্যাহার করলেন মনোনয়ন। তিনি জানান, এই বিষয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। তাঁকে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন রবিউল। সেই সঙ্গে তাঁর অভিযোগ, কর্মীদের প্রচারে নামানো যাচ্ছিল না। তাঁদের উপর চাপ তৈরি করা হচ্ছিল। যদিও রেজিনগরে আগে থেকেই জল্পনা ছিল, রবিউল আলম মনোনয়ন প্রত্যাহার করবেন। তাঁকে গত কয়েকদিন কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। রবিউলের সমালোচকদের অভিযোগ, তিনি মমতা অনুগামী তৃণমূলের  প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার আগে থেকেই তৃণমূলের অপর পক্ষের সঙ্গে সম্পর্ক রেখেই চলছিলেন। 

প্রসঙ্গত শনিবারই উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর এদিনই মনোনয়ন  প্রত্যাহারের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। অর্থাৎ দুই কেন্দ্রের উপনির্বাচনে কোথাও থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। শনিবারই নন্দীগ্রামের মমতা সর্বভারতীয় TMC প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহার করেন।  

এ বিষয়ে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'কথা বলে দেখব। নতুন প্রতীক চেনানো একটা সমস্যা তো বটেই...তবে মানুষকে একটু বোঝাতে হবে। তৃণমূল কংগ্রেসের সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক।' 

রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের পর বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার মন্তব্য করেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এখন এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে । আর বেশিদিন টিকবে না । এটা মেনে নেয়াই ভালো । এই ধরনের ব্যক্তি নির্ভর দলের ক্ষেত্রে তাই হয় । উনি আগে, নিজেরা এরকম করতেন । তৃণমূল যখন ক্ষমতায় ছিল আমি তো রাজ্যসভা সভাপতি ( বিজেপি ) হিসেবে একটা বিরাট সময় কাটিয়েছি । সেই সময়টা যে সময় ওনাদের এই ধমকানো চমকানো সবথেকে বেশি ফেস করতে হয়েছিল।... এখন ভাবছেন যে আমরা ওরকম করব। আমরা ওরকম করি না। আমরা তো তৃণমূল পার্টি অফিস সব ভেঙে দিতে পারতাম। যেরকম উনি করেছেন । লজ্জার বিষয় ... গত ইলেকশনে আমি গেছিলাম.. মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সিতে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল একুশের নির্বাচনের পর ।' 

আপাতত পরিস্থিতি যা, রবিউল আলম মনোনয়ন প্রত্যাহার করলে, উপ নির্বাচনের কোথাও নেই থাকবেন না মমতা প্রার্থীরা। একের পর এক ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছে কালীঘাট।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget