এক্সপ্লোর

Medical College Ragging: এবার মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ, সন্দেহের তির স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ২ ছাত্রের দিকে

Kolkata News:এবার মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ। স্নাতকোত্তরে দ্বিতীয় বর্ষের ২ ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। স্নাতকোত্তরের প্রথম বর্ষের ২ জুনিয়র চিকিৎসককে র‍্যাগিং করা হয়েছে বলে অভিযোগ।

সন্দীপ সরকার, কলকাতা: এবার মেডিক্যাল কলেজে (Calcutta Medical College Ragging) র‍্যাগিংয়ের অভিযোগ। স্নাতকোত্তরে দ্বিতীয় বর্ষের ২ ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। স্নাতকোত্তরের প্রথম বর্ষের ২ জুনিয়র চিকিৎসককে র‍্যাগিং করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের মধ্যেই অশালীন আচরণ, দুর্ব্যবহার, মারধরের অভিযোগ। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তারদের একাংশ। অভিযোগ খতিয়ে দেখছে অ্যান্টি র‍্যাগিং কমিটি, জানালেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।  

যাদবপুরের ঘটনার পর...
গত বছর যাদবপুরের মেন হস্টেলের আবাসিক এক পড়ুয়ার মৃত্যুর পর সেখান থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাসে র‍্যাগিং ঠেকাতে উদ্যোগী হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ। গত অগাস্টে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা রাখা হবে। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ২ টি আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। একটি গার্লস হস্টেল ও আরেকটি বয়েজ হস্টেলের ব্যবস্থা হয়েছে  বলে জানায় কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গিরিবাবু লেনের বয়েজ হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের, গার্লস হস্টেল হিসেবে কোনটি নির্ধারিত করা হবে তা নিয়ে মতামত নেয় কর্তৃপক্ষ। তবে এই রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের উপর র‍্যাগিংয়ের অভিযোগ কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বাইরেও উঠেছে। গত মাসেই যেমন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। সে বার MBBS-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল, সন্দেহের তির ছিল তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দেয় কলেজ কর্তৃপক্ষ।

কী ঘটেছিল?
অভিযোগকারীদের দাবি, শুধু শারীরিক-মানসিক নিগ্রহই নয়, ক্রমাগত হুমকি দেন সিনিয়র পড়ুয়ারা। সেই সঙ্গে মারধর, অভব্য় আচরণ, গালাগালি, কটুক্তি তো আছেই। অভিযোগকারী ওই পড়ুয়া জানিয়েছেন, সিনিয়ররা তাঁকে বেধরক মারধর করে। তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরে জল ঢেলে তাঁকে সুস্থ করে আবার নির্যাতন করা হয়। তাঁদের আবার মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে আতঙ্কিত ওই মেডিক্যাল পড়ুয়া। নিরাপত্তার দাবি জানিয়েছেন। ওই পড়ুয়া বলেন, “ঘটনার আতঙ্কে হোস্টেলে থাকতে পারছি না। কুমন্তব্য করা হচ্ছে।’’ অভিযোগ অস্বীকার সিনিয়র পড়ুয়াদের। পাল্টা অভিযোগকারী ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে কলেজে নেশা করা সহ কলেজের পঠন-পাঠনের পরিবেশ নষ্টের অভিযোগ এনেছেন এক অভিযুক্ত পড়ুয়া। খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন:BJP-তে যেতে রাজি না হওয়াতেই ED-র হানা, শুভেন্দু-শাহজাহানের সম্পর্ক নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget