এক্সপ্লোর

Karate Class: সিনিয়রের বিরুদ্ধেই অকথ্য নির্যাতনের অভিযোগ, কলকাতার ক্যারাটে প্রশিক্ষণকেন্দ্রেও 'র‍্যাগিং'

Karate Class Ragging: ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়রের বিরুদ্ধেই অকথ্য নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের কাছে জানানো হল নালিশ

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: যাদবপুরকাণ্ডে (Jadavpur University) রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি ক্যারাটে (Karate) প্রশিক্ষণ কেন্দ্রে।

ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়রের বিরুদ্ধেই অকথ্য নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের কাছে জানানো হল নালিশ। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মে মাসের শেষ সপ্তাহে। ওই সময় বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে ভিনরাজ্যে গ্রীষ্মকালীন শিবির চলছিল।                        

অভিযোগ, শিবির চলাকালীন একটি হোটেলের ঘরে জুনিয়র শিক্ষার্থীদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালান এক সিনিয়র। হোটেলের ঘরে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন অংশে ট্যাটু আঁকতে বাধ্য করেন ওই সিনিয়র, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের একাংশের।

ঘটনার জেরে মাস তিনেক ট্রমার মধ্যে কাটান আতঙ্কিত শিক্ষার্থীরা। সূত্রের খবর, পরে সমস্ত ঘটনার কথা পরিবারের কাছে খুলে বললে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতদের অভিভাবকরা।             

প্রকাশ্যে আসে র‍্যাগিংয়ের ভিডিওটিও। আতঙ্কিত শিক্ষার্থীদের হয়ে পুলিশে লিখিত অভিযোগ করেন ক্যারাটে প্রশিক্ষকও। প্রশিক্ষণ শিবির থেকে বহিষ্কার করা হয় অভিযুক্তকে সিনিয়রকে।

যদিও যে সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ, এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে নেমে নির্যাতিতদের মেডিক্যাল টেস্ট করেছে পুলিশ। যদিও অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি।                                                                                      

আরও পড়ুন, নিছক দুর্ঘটনা নয়, দত্তপুকুরে গিয়ে বিস্ফোরণ নিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল

এদিকে, র‍্যাগিং রুখতে এবার রাজ্য়ের বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে ইসরোর প্রযুক্তিগত সহায়তা নেওয়ার উদ্য়োগ নেওয়া হচ্ছে। রাজভবন সূত্রে খবর, আজ রাজ্যপাল ও রাজ্য়ের সমস্ত সরকারি বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোস ইসরোর চেয়ারম্য়ান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেন। চন্দ্রযান-৩ এর সাফল্যে অভিনন্দন জানানোর পাশাপাশি এরাজ্য়ে বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে কীভাবে প্রযুক্তির সাহায্য়ে র‍্যাগিং রোখা যায়, তা নিয়ে কথা হয়। রাজভবন সূত্রে জানানো হয়েছে, ইসরো এই ব্যাপারে প্রযুক্তিগত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, রাজ্যপাল হায়দরাবাদের একটি সংস্থার সঙ্গে কথা বলেছেন, বলে জানা গেছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget