এক্সপ্লোর

Duttapukur Incident: নিছক দুর্ঘটনা নয়, দত্তপুকুরে গিয়ে বিস্ফোরণ নিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল

Governor on Duttapukur Incident: দত্তপুকুরের এই ঘটনার পর বিস্ফোরণস্থলে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে গিয়ে তিনি বলেন, 'এই দুর্ঘটনা নিছকই কোনও ভুলবশত দুর্ঘটনা নয়।

শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস এবং আশাবুল হোসেন, কলকাতা: মহেশতলা, এগরা, বজবজ, ইংরেজবাজারের পর এবার দত্তপুকুর (Duttapukur)। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। একাধিক দেহ উদ্ধার হলেও এখনও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের একাধিক বাড়ি। বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায়। ভেঙে পড়ে দেওয়াল। স্থানীয়দের অভিযোগ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সব জানতেন, প্রশাসনের মদতেই বিস্তীর্ণ এলাকাজুড়ে বেআইনি বাজি তৈরি হত। 

এদিকে, দত্তপুকুরের এই ঘটনার পর বিস্ফোরণস্থলে যান রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেখানে গিয়ে তিনি বলেন, 'এই দুর্ঘটনা নিছকই কোনও ভুলবশত দুর্ঘটনা নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁরা সত্যিটা খুঁজে বের করবে।'                                                                          

এগরা, বজবজের ঘটনার পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কেন এখনও রাজ্যে রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারবার? কেন থামছে না মৃত্যুমিছিল? রবিবার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের পর, যখন এই প্রশ্নগুলি ফের বিস্ফোরিত হল, তখনই এদিন ঘটনাস্থলে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যপালের কথায়, ব্যবস্থা নেওয়া হবে। সরকার সতর্ক থাকবে। পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে দত্তপুকুর নিয়ে রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'যদি কারও কোনও অনিয়ম হয়ে তাকে, বেআইনি কিছু হয়ে থাকে, পুলিশ দেখছে। রাজ্যপাল সেখানে শকুনের রাজনীতি করছেন। কেন উনি গিয়ে ওখানে কী করবেন?

আরও পড়ুন, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে সন্ত্রাস-যোগ নেই তো? উঠে আসছে খাগড়াগড় স্মৃতি

এদিন উত্তরবঙ্গ থেকে ফিরে, বিমানবন্দর হয়ে সোজা দত্তপুকুর চলে যান রাজ্যপাল। বিস্ফোরণস্থল ঘুরে দেখার পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ফিরে আসার সময়, স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁকে একটি বাজির গুদাম দেখার জন্য অনুরোধ করেন। সেই মতো, ওই গুদাম ঘর দেখতেও যান রাজ্যপাল। কিন্তু সেটি তালাবন্ধ থাকায় ফিরে আসতে হয় তাঁকে। 

এরপর বিস্ফোরণস্থল থেকে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, চিকিৎসাধীন আহতদের দেখতে যান রাজ্যপাল। 

সেরা শিরোনাম

জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget