এক্সপ্লোর

Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!

Rail Line News: রেল সূত্রের খবর, আজ হাওড়া থেকে আজ ছাড়ছে না সাহেবগঞ্জ এক্সপ্রেস। বাতিল করা হয়েছে বারহাড়োয়া-সাহেবগঞ্জ ও সাহেবগঞ্জ-বারহাড়োয়া প্যাসেঞ্জার

কলকাতা: বিভিন্ন সময়ে, গঙ্গার ভাঙনের যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে রীতিমতো বিচলিত হয়েছেন সাধারণ মানুষ। আর এবার, গঙ্গার ভাঙনে মালদা ডিভিশনে রেল পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভাঙনের জেরে সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যে ট্রেন লাইনে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে ওই লাইনে ট্রেন চালানো বর্তমানে সম্ভব হচ্ছে না। ভাঙনের জেরে মোট ১২টি ট্রেন বাতিল হয়েছে, যার ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রেল লাইনে ধস, বাতিল একাধিক ট্রেন

রেল সূত্রের খবর, আজ হাওড়া থেকে আজ ছাড়ছে না সাহেবগঞ্জ এক্সপ্রেস। বাতিল করা হয়েছে বারহাড়োয়া-সাহেবগঞ্জ ও সাহেবগঞ্জ-বারহাড়োয়া প্যাসেঞ্জার। এছাড়াও সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে যাতায়াত করে এমন ৯টি MEMU বাতিল করা হয়েছে। তবে যে ট্রেনগুলি ওই লাইনগুলি ছুঁয়ে দূরপাল্লায় যায়, ঘুরিয়ে দেওয়া রয়েছে সেই সমস্ত ট্রেনের রুট। ভাঙনের জেরে ঘুরপথে চলবে গয়া-হাওড়া, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস। এছাড়াও ঘুরপথে চলবে কাঠগুদাম থেকে হাওড়ামুখী বাঘ এক্সপ্রেস। রুট পরিবর্তন হয়েছে বালিয়া–শিয়ালদা-সহ একাধিক ট্রেনের। গয়া–হাওড়া এক্সপ্রেস চলবে কিউল–ঝাঝা–আসানসোল হয়ে। এছাড়া কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত এবং যাত্রার সূচনাস্থল পরিবর্তন করা হয়েছে। ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও। কত তাড়াতাড়ি ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ইয়ার্ডে দুরন্ত এক্সপ্রেসে আগুন-আতঙ্ক

অন্যদিকে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ইয়ার্ডে দুরন্ত এক্সপ্রেসে আগুন-আতঙ্ক। রেল সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেনটিকে। ভোর ৩.৪০ নাগাদ খালি ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে কোনও যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা মিলেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি রেলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, Train No. 12261 CSMT–Howrah Duronto Express-এর খালি রেকে ভোর প্রায় ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। প্যান্ট্রি কারটির নম্বর SCR/192967। আগুন দেখতে পাওয়ার পরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রায় ৪টা ১ মিনিটে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল ৪টা ৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে রেল জানিয়েছে।   

 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: মাথায় পাগড়ি-উষ্ণীষ, ঝলমলে পোশাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে যাদুকরের বেশে কোন চমক?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget