এক্সপ্লোর

Dhupguri : বিকেলেই রাজভবনে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণের প্রস্তুতি, 'জানেনই না' পরিষদীয়মন্ত্রী !

Raj Bhavan : রাজভবন সূত্রে জানা গেছে, যদি বিধায়ক আসেন, তাহলে তাঁর শপথ হবে। অর্থাৎ, রাজভবন সময়টা রেখেছে, কিন্তু আসবে কি না সেটা নিয়ে দোলাচলে রয়েছে রাজভবন।

রুমা পাল, কলকাতা : ধূপগুড়ির (Dhupguri) জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে টানাপোড়েন। শপথ ঘিরেও রাজ্য-রাজ্যপাল সংঘাত ! জয়ের ১৫ দিন পরেও বিধায়ক পদে শপথ নিতে পারেননি জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়। এদিকে সূত্রের খবর, আজ বিকেলেই রাজভবনে নির্মলচন্দ্র রায়ের (NirmalChandra Roy) শপথগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও রাজভবনের তরফে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীও দাবি, রাজভবনের তরফে কিছুই জানানো হয়নি।

রাজভবনের অফিসিয়াল এনগেজমেন্ট লিস্টে উল্লেখ করা আছে, আজ সাড়ে ৪টেয় ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানো হবে। কিন্তু রাজভবন সূত্রে জানা গেছে, যদি বিধায়ক আসেন, তাহলে তাঁর শপথ হবে। অর্থাৎ, রাজভবন সময়টা রেখেছে, কিন্তু আসবে কি না সেটা নিয়ে দোলাচলে রয়েছে রাজভবন। 

অন্যদিকে পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, যে পদ্ধতিতে রাজ্যপাল এই জয়ী প্রার্থীকে রাজভবনে ডেকে শপথ দিতে চাইছেন, তা নজিরবিহীন ঘটনা। কারণ, এর আগে কখনো এরকম ঘটেনি। সাধারণত নিয়ম, বিধানসভাতেই বিধায়কের শপথ পাঠ করানো হয়। কয়েকদিন আগেই রাজভবন থেকে ফোন করা হয়েছিল অধ্যক্ষকে। বলা হয়েছিল, শনিবার দিনেই আসতে পারবেন। কিন্তু, শনিবার যেহেতু ছুটির দিন, তাই ওই দিনটা যেন না রাখা হয়। এরপরই রাজভবন থেকে এমএলএ-কে ফোন করা হয়, তাঁর আজকের দিনে শপথগ্রহণ। এই পরিস্থিতিতে পরিষদীয় মন্ত্রীর বক্তব্য, একেবারে পরিষদীয় ব্যবস্থাকে এড়িয়ে রাজভবন শপথগ্রহণের ব্যবস্থা করেছে। এমনটা হতে পারে না। এটা একটা রাজনৈতিক এজেন্ডা। দিল্লির নির্দেশে এ ধরনের কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী আসার পরেই তিনি কথা বলবেন। তার পরেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।

বিজেপির (BJP) হাতে থাকা ধূপগুড়ি আসনটি সম্প্রতি উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল (TMC)। গত লোকসভা ভোটের ফলের নিরিখে জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল বিজেপি। তারমধ্যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার ব্যবধান ছিল ১৭ হাজার ৭৬৬ ভোট। ২০২১-এর বিধানসভা ভোটে সেই ব্যবধান কমলেও, ধূপগুড়িতে তৃণমূলের মিতালি রায়কে ৪ হাজার ৩৫৫ ভোটে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। যাঁর মৃত্যুতে উপনির্বাচন হয় ধূপগুড়িতে! যেখানে ২০১৬-য় জেতা আসন পুনরুদ্ধার করে তৃণমূল।

আরও পড়ুন ; হাতছাড়া ধূপগুড়ি, শক্তঘাঁটি উত্তরবঙ্গেও কি তাহলে আলগা হচ্ছে গেরুয়া শিবিরের রাশ ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget