এক্সপ্লোর

Raju Jha Murder Case: রাজু খুনে কী সূত্র লুকিয়ে ওখানে ? ব্যবসায়ীর অফিস সিল পুলিশের

Police on Raju Jha Murder Case: রাজু খুনে গুরুত্বপূ্র্ণ সূত্র লুকিয়ে ব্যবসায়ীর অফিসে ? প্রশ্নের সমুদ্রের মাঝেই এদিন দুর্গাপুরে ব্যবসায়ীর অফিস সিল করল পুলিশ।

পশ্চিম বর্ধমান: রাজু খুনে (Raju Jha Murder Case) গুরুত্বপূ্র্ণ সূত্র লুকিয়ে ব্যবসায়ীর অফিসে ? প্রশ্নের সমুদ্রের মাঝেই এদিন দুর্গাপুরে ব্যবসায়ীর (Businessman Office) অফিস সিল করল পুলিশ। মূলত শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনের ১৯ দিনের মাথায় এদিন প্রথম গ্রেফতার করা হয়। দুর্গাপুর থেকে অভিজিৎ মণ্ডল নামে এক অভিযুক্ত গ্রেফতার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা অভিজিৎ কাজ করতেন দুর্গাপুরে একটি সংস্থায়। ওই সংস্থার ধৃত অভিজিৎ ব্যবসায়ী নারায়ণ খাড়কার গাড়ির চালক বলে দাবি পুলিশ সূত্রে। এবার ব্যবসায়ী নারায়ণ খাড়কার অফিসে হানা দিল সিট। যদিও, ধৃতকে নিজের গাড়ির চালক বলে মানতে নারাজ ব্যবসায়ী নারায়ণ খাড়কা। গাড়ির চালক নয়, সাইট ইনচার্জ হিসেবে সংস্থায় কাজ করার দাবি ব্যবসায়ীর। 

'নিখুঁত অপারেশনে' খুন হয়েছিলেন কয়লা মাফিয়া রাজু ঝা। শক্তিগড়ে রাস্তায় উপর রাজুর গাড়ি ঘিরে পরপর গুলি করেছিল দুষ্কৃতীরা। রাজু ঝা খুনের আততায়ীদের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে, ব্যালেনো গাড়িটির ইঞ্জিন এবং চেসিস নম্বর নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গাড়িতে যে ৫টি নম্বর প্লেট উদ্ধার হয়েছে, তার মধ্যে ৪টির রেজিস্ট্রেশন অন্য কোনও ব্যালেনো গাড়ির নামে। পরে গাড়ির আসল মালিক খুঁজে বের করা হয়। তদন্তে উঠে আসে আরও চমকে দেওয়া তথ্য। আততায়ীদের নীল ব্যালেনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর রিকভার করে জানা যায়, গাড়িটি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার। দিল্লির জনকপুরী থেকে চুরি যায় গাড়িটি। পুলিশ সূত্রে খবর, এই নীল ব্যালেনো গাড়িটি প্রায় একমাস ধরে ঘুরেছে রানিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বীরভূমে। তারপর এই গাড়ি চেপে শক্তিগড়ে আসে সুপারি কিলাররা।

আরও পড়ুন, 'বাড়িতে অত্যাচার চালানো হত মুকুল রায়ের উপর', বিস্ফোরক দাবি দিলীপের

দিনকয়েক আগে, কয়লামাফিয়া রাজু ঝা খুনের তদন্তে হাজারিবাগ জেলের প্রবেশপথ ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আদালতে আবেদন জানায় SIT. তারপরই এই জল্পনা জোরাল হচ্ছে। আবেদন মঞ্জুরও করেছে বর্ধমানের সিজিএম আদালত। পয়লা এপ্রিল, শক্তিগড়ে ভরসন্ধেয় রাজু ঝার হত্য়ারহস্য সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের সময়ের CCTV ফুটেজে শার্পশ্যুটারদের দেখা যায়। সূত্রের খবর, শুধুই পেশাদার শার্পশ্যুটাররাই নয়, মনে করা হচ্ছে নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget