এক্সপ্লোর

Howrah: রাখিবন্ধনে নতুন চমক, ভাইবোনের টক-ঝাল সম্পর্কে 'মিষ্টি' সমীকরণ

রাখী উৎসব উপলক্ষ্যে ভাইবোনের টক-ঝাল সম্পর্ক খানিক মধুর করার চেষ্টায় এবার মিষ্টি বিক্রেতারা। তাই তো অভিনব কায়দায় তৈরি হল মিষ্টি, একেবারে রাখীর আদলে।

সুনীত হালদার, হাওড়া: মাছ, ভাত আর মিষ্টি। এই তিনটি ছাড়া আদর্শ বাঙালির সংজ্ঞা যেন অপূর্ণই থেকে যায়।  আর তার উপর যদি কোনও উৎসব অনুষ্ঠান হয়, বিশেষত রাখিবন্ধনের মতো অনুষ্ঠান, তাহলে মিষ্টি থাকা তো মাস্ট। আসলে মিষ্টি ছাড়া বাঙালির সম্পর্ক ঠিক মিষ্টি হয় না যেন!

আগামিকাল, রবিবার, রাখিবন্ধন। রাখী উৎসব উপলক্ষ্যে ভাইবোনের টক-ঝাল সম্পর্ক খানিক মধুর করার চেষ্টায় এবার মিষ্টি বিক্রেতারা। তাই তো অভিনব কায়দায় তৈরি হল মিষ্টি, একেবারে রাখীর আদলে। সালকিয়ার এক মিষ্টির দোকানে দেখা গেল হরেক রকমের রাখীর আকৃতির মিষ্টি। নতুন ধরনের মিষ্টি নজর কেড়েছে সাধারণ মানুষেরও। ফলে এই মিষ্টির ভালই চাহিদা তৈরি হয়েছে বাজারে।

রাত পোহালেই রাখী। তার আগেরদিন জোরকদমে শেষ মুহূর্তের বাজার সারছেন বোনেরা। ভাইদের জন্য রাখী বা অন্যান্য মিষ্টি কেনার পাশাপাশি এই রাখী মিষ্টিও কিনছেন অনেকে। এই বছরের চমক যে ওই মিষ্টিই। এমনকী দামও বেশ সাধ্যের মধ্যেই। এই স্পেশাল মিষ্টি কেনার জন্য খরচ করতে হবে মাত্র ৫০ টাকা থেকে ১০০ টাকা।

সালকিয়া চৌরাস্তা মোড়ের কাছে এমনই এক মিষ্টির দোকানের মালিকের কথায়, তাঁরা প্রত্যেক বছরই রাখিবন্ধন ও ভাই ফোঁটার আগে নতুন ধরনের মিষ্টি তৈরি করেন। যথারীতি এই বছরেও তার কোনও ব্যতিক্রম হয়নি। মিষ্টি বিক্রেতাদের এই প্রয়াস হাসি ফুটিয়েছে করোনা আবহের রাখী পালনেও। হাসিমুখেই বোনেরা কিনে নিয়ে যাচ্ছেন এই রাখী স্পেশাল মিষ্টি।

শুধু মিষ্টিতেই নয়, রাজ্যে চমক রাখীর ডিজাইনেও। করোনা আবহে দোকানে এসে রাখী কেনাকাটায় ভাটা পড়েছে। তাই ক্রেতাদের আকর্ষণ করতে অভিনব ভাবনা রায়গঞ্জের রাখী দোকানিদের। সাধারণ রাখীর পাশাপাশি সেখানে এবারে বিশেষ নজর কাড়ছে নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া রাখী। রাজনৈতিক শত্রুতা ভুলে দুই শীর্ষ নেতার ছবি সম্বলিত এই রাখী পাশাপাশিই ঠাঁই পেয়েছে বিভিন্ন দোকানে। নতুন ধরনের রাখী দেখে উৎসাহিত অনেক ক্রেতাও।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget