এক্সপ্লোর

Ram Navami Rally: হুড খোলা জিপে মিঠুন চক্রবর্তী, বারাসাতে রামনবমীর মেগা-র‍্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল অস্ত্রও

Ram Nabami Procession: রামনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বারাসাতে। হাজির বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

ঐশী মুখোপাধ্যায়, বারাসাত : আজ রামনবমী। শ্রী রামের জন্মতিথি। সেই উপলক্ষ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন। বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বারাসাতে। মেগা র‍্যালিতে হাজির হয়েছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। হুড খোলা জিপে চড়ে মিছিলে শামিল হয়েছেন মিঠুন চক্রবর্তী। আর মিঠুন এবং সুকান্তকে দেখতে মিছিলে যোগ দিয়েছেন প্রচুর মানুষ। রাস্তার পাশে ভিড় জমিয়েছেন প্রচুর লোক। 

রবিবার সকাল থেকেই সাজো সাজো রব উত্তর ২৪ পরগনার বারাসাতে। বিকেল হতেই দেখা গিয়েছে রামনবমীর বর্ণাঢ্য মিছিল। কাতারে কাতারে মানুষ যোগ দিয়েছেন এই মিছিলে। তাঁদের কারও হাতে ত্রিশূল, কারও হাতে তরোয়াল। ২ লেনের রাস্তা জুড়ে এগিয়ে চলেছে মিছিল। সকলের মুখে জয় শ্রীরাম ধ্বনি। শ্রী রামের নামে জয়ধ্বনি দিচ্ছেন সকলেই। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় শামিল হয়েছেন প্রচুর মানুষ। প্রায় সকলের হাতেই রয়েছে গেরুয়া পতাকা। 

অন্যদিকে বারাসাতে এই শোভাযাত্রায় চোখে পড়ার মত বিষয় হল এখানে রয়েছে একাধিক ট্যাবলো। শ্রীরামের জন্মকথা তুলে ধরা হয়েছে বিভিন্ন টয়াবলোর মাধ্যমে। এছাড়াও ট্যাবলোর মধ্যে রয়েছে রামের জন্মভূমির কথাও। আয়োজন করা হয়েছে ঝুমুর নাচের। শ্রী রামের জীবনকাল, বনবাস থেকে রাবণ বধ - সবই সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে। 

রামনবমীর দিন যে বাংলার বিভিন্ন প্রান্তে মিছিল হবে এবং সেখানে প্রচুর মানুষ যোগ দেবেন, সেই ছবিটা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সকলেই কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মিছিল-শোভাযাত্রা আটকানো হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। থানা ঘেরাওয়ের দাওয়াই দেন দিলীপ ঘোষ। সকলেই বলেছিলেন প্রায় এক লক্ষ হিন্দু রামনবমীর দিন রাস্তায় নামবেন মিছিলে শামিল হওয়ার জন্য। রবিবার সকাল থেকে তেমন চিত্রই দেখা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। 

আজ নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস করেছেন শুভেন্দু অধিকারী। সাধু, সন্তদের নিয়ে হয়েছে ভূমিপুজো। খড়গপুরে লাঠি খেলে রামনবমী উদযাপন করেছেন দিলীপ ঘোষ। নিউটাউনে বাইক মিছিলে শামিল হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শোভাযাত্রায় শামিল হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। এর পাশাপাশি অনেক জায়গাতেই দেখা গিয়েছে রামনবমীর পুজো করেছেন তৃণমূলের নেতা-নেত্রীরাও। রামনবমী উপলক্ষ্যে মিছিল করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে মিছিলে শামিল হয়েছেন শওকত মোল্লা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget