এক্সপ্লোর

Ram Navami: উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহারের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী-বিতর্ক

Jadavpur University: রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতেও আয়োজন করা হয়েছে মিছিল ও শোভাযাত্রার।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে রামনবমী-বিতর্ক (Ram Navami)। রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহারের অভিযোগ করল বিজেপি। 

উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহার: রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতে আয়োজন করা হয়েছে মিছিল ও শোভাযাত্রার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমীর উদযাপনের অনুমতির পরেও তা প্রত্যাহারের অভিযোগে সরব হল বিজেপি। তাদের অভিযোগ ভয়েই এই অনুমতি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয় তৃণমূল, সিপিএমকে একযোগে আক্রমণ করেছে তারা। সোশাল মিডিয়ায় পোস্ট করে বঙ্গ বিজেপি লিখেছে, 'অতিবাম ছাত্র সংগঠনের ভয়েই অনুমতি প্রত্যাহার করেছে যাদবপুর কর্তৃপক্ষ। তৃণমূল ও সিপিএম উভয়ই একই মুদ্রার দুই পিঠ। বাংলার স্বার্থে কাউকেই বিশ্বাস করা যায় না।'

 

এবিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "এর আগে ব়্যাগিং করে একটা ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গিয়েছিলাম। আমাকে কীভাবে গাড়ি সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। এই রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী গ্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে, প্রশ্রয়ে পালন করার চেষ্টা হচ্ছে। এই কাজে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দোসর সিপিএম।'' 

পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলও। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "বঙ্গ বিজেপি বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পুজো করতে না চেয়ে কেন রামনবমী করতে চায়, সেটাই তারাই ব্যাখ্যাই পারবে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমার ধর্ম যেন অন্যের ধর্মকে আঘাত না করে। বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা। রাজ্যপাল প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে অচলাবস্থা তৈরির চেষ্টা করেছেন সেই জায়গায় হয়ত বিশ্ববিদ্যালয় মনে করেছে এটা করা উচিত। শুধু বিশ্ববিদ্যালয় কেন এমনকী হাইকোর্টও নিয়ম বেঁধে দিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Coochbehar News: লোডশেডিং করে কর্মীদের মারধর! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget