এক্সপ্লোর

Ram Navami: রামের মূর্তি তৈরি করতে ভয় পাচ্ছে কুমোরটুলি! সমস্যায় উদ্যোক্তারা!

Ram Navami Preparation: রাম কার? তা নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন বিজেপি-তৃণমূলের জোর দড়ি টানাটানি। হুঙ্কার-হুঁশিয়ারির বিরাম নেই।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  শহরজুড়ে রামনবমীর প্রস্তুতি। ব্যস্ততার ছবি কুমোরটুলিতেও। সেখানেও চলছে রাম মূর্তি তৈরির কাজ। তবে রামনবমী নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্য়ে যে হারে হুমকি-হুঁশিয়ারির পালা চলছে, তাতে রামের মূর্তি তৈরি করতে ভয়ও পাচ্ছেন অনেকে। 


শনিবার রাত পেরোলেই রামনবমী। বিজেপি-তৃণমূল দুই শিবিরেই তা নিয়ে চূড়ান্ত তৎপরতা। ব্যস্ততা রয়েছে আরেক জায়গাতেও। গঙ্গাপাড়ে কুমোরটুলি। আগামী ৬ এপ্রিল রাম নবমী। এবং সেই রামনবমীর জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কুমোরটুলিতে রামনবমীর আগে রামের মূর্তি তৈরি হচ্ছে। রামলালার মূর্তি তৈরি হচ্ছে।

পানিহাটি স্বদেশ মোড়ে রামনবমীর পুজো। এবার তাঁদের পুজোর সপ্তম বছর। সেই পুজোরই মূর্তি তৈরি করছেন শিল্পী নারায়ণচন্দ্র রুদ্র পাল। যদিও তাঁর কথায়, 'এটা অযোধ্যার রামমন্দিরের যে মূর্তি আছে, সেই মূর্তির আদলেই তৈরি হচ্ছে। সৃষ্টির আনন্দে আমরা এটা করছি। এটার মধ্যে কোনও রাজনৈতিক রঙ নেই। কিচ্ছু নেই। এ একদম সম্পূর্ণ সৃষ্টির আনন্দে এটা করছি। এটা এখন হয়ে যাচ্ছে আর কি, এখানে কিছু নেই। তবে সব কিছুর মধ্যে একটা ধর্ম চলে আসছে। ' 

রাম কার? তা নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন বিজেপি-তৃণমূলের জোর দড়ি টানাটানি। হুঙ্কার-হুঁশিয়ারির বিরাম নেই। তার রেশ গিয়ে পড়েছে পটুয়াপাড়াতেও। অনেকে একটু ভয়ে ভয়েই রয়েছেন! শিল্পী মালা পালের কথায়, 'রামের অর্ডার এসেছিল। তা একটু রাজনীতির মধ্যে চলে গেছে বলে ওই জন্য রামটা আর এবছর করলাম না। মানে অনেকটা রাজনীতির মধ্যে চলে গেছে বলে অনেকে একটু নিতে ভয়ও পাচ্ছে। আমাদের এটা পেশা আমাদের দেখো অর্ডার আসলে করতে হবে হ্যাঁ বানাতেও ভয় লাগে। যে কী বলবে না বলবে।' 


পুজো উদ্যোক্তারাও বলছেন, রামের মূর্তি তৈরির জন্য়, এবার শিল্পী খুঁজতে বেশ বেগ পেতে হয়েছে। এক উদ্যোক্তার কথায়, 'বিভিন্ন পালের কাছে তো যাওয়া হয়েছিল অনেকেই আমাদের মূর্তির অর্ডার নিতে চাইছিল না। কিন্তু শেষমেশ উনি রুদ্র পাল যিনি আমাদের মূর্তি করছেন। অনেকে নিতে চাইছে না বলছে এই সময় করতে পারব না। সরাসরি তো কেউ বলতে পারে না। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। আমরা তো ৬ বছর ধরে পুজো করে আসছি কিন্তু  এ বছর এখনও পর্যন্ত আমরা সিপি অফিস, PWD অফিস, DM অফিস, আমাদের লোকাল PS, এইসব থানাগুলোতে ঘুরে যাচ্ছি। এখনও পর্যন্ত পরিষ্কার করে আমাদের কোনও অনুমতি এখনও দেওয়া হয়নি।' 


রামনবমী ঘিরে রাজনীতির আঁচ টের পাওয়া যাচ্ছে গোটা রাজ্য়েই। বাদ গেল না কুমোরটুলিও।

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget