এক্সপ্লোর

Ram Navami 2025: আজ কলকাতায় ছোটবড় মিলিয়ে ৮০টির বেশি রামনবমীর অনুষ্ঠান, কোথায় যানজট? এড়াবেন কোন পথ?

Ram Navami Rally: কলকাতায় ছোট বড় মিলিয়ে ৮০টির বেশি রামনবমীর অনুষ্ঠানের আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বড় মিছিল

কলকাতা: আজ রামনবমী। আজ শহর থেকে শহরতলি, দিনভর সমস্ত জায়গায় মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি মিছিল শুরুও হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় মিছিল করছেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে রাস্তায় নেমেছে তৃণমূলও। অন্যদিকে আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্য়াস করবেন শুভেন্দু অধিকারী। রাস্তায় বেরনোর আগে দেখে নিন, কোথায় কোথায় রামনবমীর মিছিল রয়েছে? কোন কোন পথ এড়িয়ে যাবেন।

কলকাতায় কোন কোন পথে মিছিল

কলকাতায় ছোট বড় মিলিয়ে ৮০টির বেশি রামনবমীর অনুষ্ঠানের আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বড় মিছিল। যার মধ্যে শোভাযাত্রা কাশীপুর ব্রিজ থেকে কাশীপুর রোড, কাশীপুর উদ্যানবাটি, বরানগর বাজার, সিঁথির মোড়,  বিটি রোড, খগেন চ্যাটার্জি রোড পর্যন্ত যাবে। অন্যদিকে, ক্যানিং স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি, কলুটোলা হয়ে বড়বাজার পর্যন্ত রামনবমীর আরেকটি শোভাযাত্রা হবে। বন্দর এলাকায় হেস্টিংস থেকে বেরোবে আরেকটি শোভাযাত্রা। খিদিরপুর হনুমান মন্দির হয়ে সেটি যাবে কলকাতা বন্দর পর্যন্ত। রামনবমীর পঞ্চম শোভাযাত্রা এন্টালি থেকে বেরিয়ে রামলীলা ময়দান হয়ে ক্রিস্টোফার রোড পর্যন্ত যাবে।

জেলার কোথায় কোথায় মিছিল?

হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া ‍র‍্যালির আয়োজন করা হয়েছে। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামনবমীর মিছিল। রামনবমী উদ্‍যাপন সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ইসলামপুর শহরজুড়ে ৬ কিলোমিটার র‍্যালি। কড়া পুলিশি নিরাপত্তা, গতকাল 
পুলিশ রুটমার্চ করেছে। বিহার থেকে ইসলামপুরে ঢোকার রাস্তায় নাকা তল্লাশি চলে। অন্যদিকে, মালদায় রামনবমী উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদের কর্মসূচি। রামের মূর্তি নিয়ে রামনবমীর মিছিল হয়েছে হুগলির সিঙ্গুরেও।

রামনবমীর শোভাযাত্রায় বিজেপি বিধায়কের লাঠি খেলা। দুর্গাপুরের কাদারোড মেনগেট এলাকায় মিছিলে হাঁটার ফাঁকে লাঠি খেলায় অংশ নিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুই।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget