এক্সপ্লোর

Suvendu Adhikari: কলকাতাতেও অযোধ্য়ার উচ্ছ্বাস, শুভেন্দু বললেন, 'সংহতি যাত্রা স্বীকারই করি না..'

Suvendu Attacks Mamata: মমতার সংহতি যাত্রা নিয়ে নিশানা, অযোধ্যায় কবে যাচ্ছেন শুভেন্দু ?

কলকাতা: কলকাতাতেও অযোধ্য়ার উচ্ছ্বাস। রাম মন্দিরের প্রতিকৃতি নিয়ে রাজপথে মিছিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । পুজো দিলেন পোস্তার রাম মন্দিরে। যোগ দিলেন অষ্টপ্রহরযজ্ঞে। সন্ধারতি করলেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। কলকাতায়, রাম মন্দিরে লাইভ স্ক্রিমিংয়ের মাধ্য়মে অযোধ্য়ায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকলেন রাজ্য়পালও।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যারা হিন্দুদের ভালোর জন্য় কাজ করবে, সেই বাংলায় রাজ করবে। অযোধ্য়ায় নরেন্দ্র মোদি। রাজপথে সংহতি যাত্রায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতায় শুভেন্দু অধিকারী। ধর্ম-রাজনীতি-ভোট মিলেমিশে একাকার। সোমবার, রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন পোস্তার এই রামমন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শ্রী রাম সেনার আয়োজনে এদিন, গণেশ টকিজ থেকে সেন্ট্রাল অ্য়াভিনিউ পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই পা মেলান বিরোধী দলনেতা।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গাড়ি করে এই লোক আমরা আনিনি। পাড়ায় গ্রামে সব জায়গায় প্রোগ্রাম আছে। সব বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে। লজ্জা থাকলে মমতা বিকেলবেলা বাড়ি থেকে বেরোবে না। 

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমার রাম পুজোয় কোনও আপত্তি নেই। ভোটের আগে ধর্মের সুড়সুড়ি দেওয়া হচ্ছে। বিজেপিকে রাজ্য় থেকে একটিও আসন নয়। যারা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে বলে তাঁর কোন হিন্দু ধর্মের প্রতিনিধি। শুভেন্দু অধিকারী বলেন, সংহতি যাত্রা স্বীকারই করি না। হিন্দুস্থান এটা। হিন্দুস্থানের যাত্রা। যারা হিন্দুস্থান বলে, সে যে ধর্মেরই হোক, সে আজকে রামের মিছিলে থাকবে। রাম মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।এরপর, দুপুরে, উত্তর কলকাতায়, ৫০ নম্বর ওয়ার্ডে, শশীভূষণ দে স্ট্রিটে অষ্টপ্রহরযজ্ঞ কর্মসূচিতে অংশ নেন তিনি। এখানে বসেই অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা লাইভ স্ট্রিমিংয়ে চাক্ষুস করেন তিনি। 
 
আপনি কবে অযোধ্য়া যাবেন? প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা অযোধ্যা দ্বিতীয় বিমান চালু হলে ১০ই ফেব্রুয়ারির পর। বিজেপি পরিষদীয়  দলের ৬৭ জন বিধায়ক সঙ্গে যাবেন । তৃণমূল বিধায়করা যেতে চাইলে কী করবেন? সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, তৃণমূল বিধায়ক  গেলে গঙ্গা স্নান করে গোবর খেতে হবে। যদিও সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, এই মিছিল সর্বধর্মের মিছিল। ধর্ম যার যার, উৎসব সবার। এদিন সন্ধেয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সন্ধারতি করেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget