এক্সপ্লোর
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
Nadia News: ই-মেলে মুখ্যমন্ত্রী-সহ জেলাশাসক, পুলিশ সুপারকেও অভিযোগ দায়ের করেন মহারাজ। দু্ঃখপ্রকাশ করেছেন ওই রাস উৎসব কমিটির কর্মকর্তারা।

তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
Source : নিজস্ব
নবদ্বীপ: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজকে হেনস্থার অভিযোগ। তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি ও পোশাক ধরে টানাটানিরও অভিযোগ উঠে। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।
শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় নবদ্বীপের প্রাচীন মায়াপুরে। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরে ই-মেলে মুখ্যমন্ত্রী-সহ জেলাশাসক, পুলিশ সুপারকেও অভিযোগ দায়ের করেন মহারাজ। দু্ঃখপ্রকাশ করেছেন ওই রাস উৎসব কমিটির কর্মকর্তারা। ইতিমধ্যেই এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Before You Go
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement






















