এক্সপ্লোর

Rash Purnima 2024: নদিয়ায় ধানতলায় রাস পুজো হতে দিতে 'বাধা', 'বেধড়ক মার' TMC-র প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে !

TMC BJP Clash In Nadia Rash Purnima 2024 : রাস পুজোকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ, ঘটনার তদন্তে ধানতলা থানার পুলিশ

সুজিত মণ্ডল, নদিয়া: রাস পুজোকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নদিয়ার ধানতলা থানার বঙ্কিমনগর কেশাইপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূলের প্রাক্তন প্রধান এই মুহূর্তে রাণাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে ধানতলা থানার পুলিশ।

জানা যায়, গ্রামের রাস পুজোকে কেন্দ্র করে বেধড়ক মারধরের ঘটনায় আক্রান্ত রাণাঘাট-২ ব্লকের হিজুলী রঘুনাথপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের জয়প্রকাশ লস্কর। অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় পথ আটকে বিজেপির লোকজন তাঁকে মারধর করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধানতলার কেশাইপুর গ্রামে রাস মেলা ও পুজো হয়ে আসছে। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন জয়প্রকাশ।

তাঁর অভিযোগ, পুজো ও মেলা হতে না দেওয়ার জন্যই গত বুধবার রাতে বিজেপির লোকজন আমার উপরে চড়াও হয়। রাত প্রায় আটটা নাগাদ মোটরবাইকে চেপে বঙ্কিমনগর স্টেশনের কাছ থেকে বাড়ি ফিরছিলেন জয়প্রকাশ। অভিযোগ, সেই সময় বঙ্কিমনগর স্টেশন সংলগ্ন কেশাইপুর বাজার এলাকায় আচমকা তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ওই রাতেই চিকিৎসার জন্য প্রথমে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে রাণাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন, স্থানীয় বিজেপি নেতা তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য প্রদীপ বিশ্বাস। তিনি বলেন, 'এই ঘটনার সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না। বাজারে মাইক বাধাকে কেন্দ্র করে গণ্ডোগোল হয়েছে। স্থানীয়দের গণপ্রহারে আক্রান্ত হয়েছেন প্রাক্তন তৃণমূলের প্রধান।'

স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় শীল বলেন, 'বাজারে একটি মাইকের অভিমুখ ঘুরিয়ে দিতে বলেছিলাম জয়প্রকাশের ছেলেকে। সেই খবর পেয়ে তৃণমূলের প্রাক্তন ওই প্রধান আমাকে দোকানে এসে মারধর করে। তার প্রতিবাদে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা ওকে ধাক্কাধাক্কি করেছিল। পড়ে গিয়ে তিনি জখম হন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।'

আরও পড়ুন, দেব দীপাবলিতে সালকিয়ার গঙ্গায় ভাসল শত শত প্রদীপ, ভক্তদের ভিড় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে

প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। তাই সাজো সাজো রব নদিয়ার নবদ্বীপ। নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস। এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মালম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূরদুরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে।  রাসলীলা বা রাস যাত্রা সনাতন ধর্মলম্বীদের একটি বিশেষ উৎসব ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget