এক্সপ্লোর

Rashid Khan Update: সস্ত্রীক উস্তাদ রাশিদ খানকে হেনস্থার অভিযোগ, নিন্দার ঝড় বিভিন্ন মহলে

Rashid Khan: গোটা দেশ তাঁকে নিয়ে গর্ব করে,তাঁর দরাজ কণ্ঠে মুগ্ধ গোটা পৃথিবী। সেই রাশিদ খানকে থানায় ডেকে পাঠানো, তাঁর স্ত্রীকে পুলিশি হেনস্থার অভিযোগ, টাকা না দেওয়ায় গাড়ির চালককে আটক করার মতো অভিযোগ।

কলকাতা: তাঁর খ্যাতি পৃথিবীজোড়া। তাঁর গান মুগ্ধ হয়ে শোনে বিশ্ববাসী। সেই সঙ্গীতশিল্পী, উস্তাদ রাশিদ খানের (Ustad Rashid Khan) গাড়ির চালককে মিথ্যে মামলায় আটক এবং থানায় সঙ্গীতশিল্পীর (Singer) স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

নিন্দার ঝড় বিভিন্ন মহলে: পণ্ডিত ভীমসেন জোশী তাঁর সম্পর্কে বলেছিলেন, ভারতীয় রাগ সঙ্গীতের ভবিষ্যত। গোটা দেশ তাঁকে নিয়ে গর্ব করে, তাঁর দরাজ কণ্ঠে মুগ্ধ গোটা পৃথিবী। সেই রাশিদ খানকে মাঝরাতে থানায় ডেকে পাঠানো, তাঁর স্ত্রীকে পুলিশি হেনস্থার অভিযোগ, টাকা না দেওয়ায় গাড়ির চালককে আটক করার মতো অভিযোগ সামনে আসার পরই, শোরগোল পড়ে গেছে সর্বত্র।                                                                                                      

কলকাতার সঙ্গে রাশিদ খানের নাড়ির টান। ১৯৮০ সালের এপ্রিলে কলকাতায় পা রেখেছিলেন কিশোর রাশিদ। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। কলকাতার ITC সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে সঙ্গীতের পাঠ নিতে শুরু করেন তিনি। তখনই কাছ থেকে দেখার সুযোগ হয় প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীদের। রাশিদ খান জন্মসূত্রে উত্তরপ্রদেশের বদাঁয়ুর বাসিন্দা। বিখ্যাত সুরকার শাকিল বদাঁয়ুর পাড়ার ছেলে! বাবা হামিজ রেজা খানও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনিই ৪ বছরের রাশিদকে নিয়ে গিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছে। তাঁর কাছেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম নাড়া বাঁধা।                                          

কিন্তু, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত মানুষটির অন্য কোনও মাধ্যমে গান গাওয়া ছিল নাপসন্দ। এভাবেই চলে ২০০৪ পর্যন্ত। এরপর একদিন রাশিদের সঙ্গে যোগাযোগ করেন সুরকার ইসমাইল দরবার। তাঁর কথায় ‘কিসনা-দ্য ওয়েরিয়ার পোয়েট’ ছবিতে গান গেয়েছিলেন রাশিদ। বলিউড কুর্ণিশ জানিয়েছিল শাস্ত্রীয় সঙ্গীতের মহাতারকাকে।জন্ম উত্তরপ্রদেশে হলেও, কলকাতায় থাকতে থাকতে রাশিদ খান আজ প্রায় কলকাতারই ছেলে হয়ে গেছেন। কিন্তু, সেই শহরেই এবার হেনস্থার অভিযোগ উঠল।

আরও পড়ুন: West Burdwan: বিরসা মুন্ডার মূর্তি সরিয়ে দেওয়ায় বিতর্ক দুর্গাপুরে, অবমাননার অভিযোগে সরব বিরোধীরা

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget