এক্সপ্লোর

Ration Distribution Scam : ২০১১-র পর থেকে রেশন বণ্টনে দুর্নীতি, ক্ষতি কয়েকশো কোটির, চার্জশিটে দাবি ইডির

Jyotipriyo Mulliuck : জ্য়োতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্য়াকাউন্টে ২ কোটি টাকারও বেশি ছিল। সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি।

প্রকাশ সিনহা ও আবীর দত্ত, কলকাতা : রেশন বণ্টন দুর্নীতির (Ration Distribution Scam) অঙ্ক ইতিমধ্য়েই কয়েকশো কোটি টাকা ছাড়িয়েছে, চার্জশিটে দাবি করল ইডি (ED)। সূত্রের খবর চার্জশিটে দাবি করা হয়েছে, 'বাকিবুর রহমান (Bakibur Rahman) ২টি সংস্থার মাধ্য়মে ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতির টাকা পৌঁছে দেওয়ায় রাজ্যের ৪০০ কোটি টাকা ক্ষতি। খাদ্য়মন্ত্রীর পদ থেকে জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) সরে যাওয়ার পরেও দুর্নীতি চলেছে'। 

প্রথম চার্জশিটে বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করেছে ইডি। তাদের দাবি, চলতি বছরে ইডির তল্লাশির সময় পর্যন্ত চলেছে দুর্নীতি। এখনও পর্যন্ত ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলেই খবর সূত্রের। আজ ইডির বিশেষ আদালতে জ্য়োতিপ্রিয়, বাকিবুর ও তাঁদের ৫টি করে সংস্থার নামে ১৬৮ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি।

জ্য়োতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্য়াকাউন্টে ২ কোটি টাকারও বেশি ছিল। সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। পাশাপাশি তথ্য প্রমাণ সহ ৩ হাজার পাতার নথিও আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, খবর সূত্রের। চার্জশিটে ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা নয়ছয় করতে ৩টি সংস্থা খোলা হয়েছিল, যা পরে বন্ধ করে দেওয়া হয়, খবর সূত্রের।

২০১১-র পর থেকে রেশন বণ্টনে দুর্নীতি, চার্জশিটে দাবি করেছে ইডি। জ্য়োতিপ্রিয় মল্লিক খাদ্য়মন্ত্রী থাকাকালীন খাদ্য় দফতরে কাজ করতেন এমন একজন আইএএস অফিসারকে সাক্ষী করেছে ইডি ।

প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতিতে ইডি প্রথম গ্রেফতার করে বাকিবুর রহমানকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হয়, তিনি মন্ত্রীঘনিষ্ঠ। পরে ইডি গ্রেফতার করে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একাধিক উপায়ে দুর্নীতিতে সরাসরি তিনি ও তাঁর পরিবার লাভবান হয়েছে বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।                                                                                   

আরও পড়ুন- মহুয়ার পাশে দল, তাপসকে কেন দূরে ঠেলা হল, বিস্ফোরক প্রয়াত অভিনেতার পরিবার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
West Bengal Government: 'রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি', বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
'রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি', বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget