এক্সপ্লোর

Ration Scam: দুয়ারে রেশনে নিম্নমানের চাল, কম পরিমাণে আটা, মানিকচকে ভয়ঙ্কর অভিযোগ

Malda Ration Scam: মানিকচকের জালালপুরে দুয়ারের আসনের ক্যাম্প চলছিল। সেখানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা: দুয়ারে রেশনের চালে ইঁদুরের মল ও পোকা ধরা চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্ন মানের চাল দেওয়ার অভিযোগ। শুধু তাই নয় রেশনের আটা কম পরিমান দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে। 

মানিকচকের জালালপুরে দুয়ারের আসনের ক্যাম্প চলছিল। সেখানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। এই অভিযোগে জালালপুর এলাকার লোকজন রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু এবার নয় মাঝে মধ্যেই নিম্ন মানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিংহ বলে অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। 

এদিন ঠিক একইভাবে ইঁদুরের মল যুক্ত এবং পোকাধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠাও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার নির্মল সিংহ। 

এর আগে  মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রাড়িয়াল গ্রামে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল। চালে মাঝে মাঝেই পোকা থাকছে। আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো। ওই চালের ভাত বা আটার রুটি মুখে তোলার মতো নয়। কিন্তু ডিলারকে বললে তিনি কর্ণপাত করছেন না। এই অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। 

সেখানে দুয়ারে রেশনে ফের পোকা ধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা।  রেশন সামগ্রী তৃণমূলের চাল চোররা বিক্রি করে দিচ্ছে। বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হন ওই এলাকার বাসিন্দারা।                                           

আরও পড়ুন, ভোটের আগে আধার বাতিল? অভিযোগ মমতার, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার ঘোষণা

এদিকে , রেশন দুর্নীতি মামলায় এবার হাওয়ালা-যোগ সামনে এসেছে। ED সূত্রে খবর, পোস্তায় মানি এক্সচেঞ্জের অফিসে তল্লাশি-অভিযানে প্রচুর চিরকুট মিলেছে। উদ্ধার হয়েছে ১, ৫ এবং ১০ টাকার গুচ্ছ গুচ্ছ নোট। এছাড়াও, নগদ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।  মানি এক্সচেঞ্জের অফিস থেকে এভাবে ১, ৫ এবং ১০ টাকার নোট এবং চিরকুট মেলায় রেশন দুর্নীতিতে হাওয়ালা-যোগ রয়েছে বলে মনে করছে ED। মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় সল্টলেকে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ফরেক্স ট্রেডিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়ি, বাগুইআটি, পোস্তার অফিস-সহ ৬টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। গতকাল ওই ব্যবসায়ীকে গ্রেফতারও করে ED

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget