এক্সপ্লোর

Ration Scam: ৪টি চালকল সামনে রেখে ৪৫ কোটি লোপাট! রেশন দুর্নীতিতে গ্রেফতার TMC নেতা, মিলল 'বালু' যোগ

ED on Ration Scam: ওই দুর্নীতি করে যে টাকা উঠেছে তা জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে অভিযোগ।

প্রকাশ সিনহা, কলকাতা: রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে ফের গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই। ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। আনিসুর ও তাঁর দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ। ধৃত দুই ভাইয়ের মেডিক্যাল পরীক্ষা হয়েছে জোকা ESI-তে। স্বাস্থ্য়পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর-আলিফকে।

কী কী অভিযোগ?
অভিযোগ উঠেছে ৪টি রাইস মিলকে সামনে রেখে ৪৫ কোটি টাকার গরমিল ধরা পড়েছে। মোট ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আনিসুর, আলিফের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকা মিলেছে, খবর ED সূত্রে। তালিকায় ভুয়ো কৃষকের নাম তুলে ধান কেনাবেচার অভিযোগ রয়েছে। নিজেদেরই চালকল শ্রমিকদের কৃষক দেখিয়ে ধান বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। ইডির দাবি, সেই দুর্নীতির টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। ED সূত্রে দাবি, চারটি চালকলের মালিক আনিসুর ও জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ আলিফ। ২টি চালকলে তাঁরা ডিরেক্টর, ২টিতে তাঁরা অংশীদার, খবর সূত্রের। ED সূত্রে দাবি, দুই ভাইয়ের চালকলে তল্লাশিতে যে যে নথি পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে মেলা নথিতে দেখা গিয়েছে অস্তিত্বহীন কৃষকদের নাম।
নিজেদের চালকলের কর্মীদের কৃষক সাজিয়ে, তাঁদের নামে ধান বিক্রির হিসাব নথিভুক্ত করা হয়েছে বলে দাবি ED-র। এভাবেই রেশনের ধান বিক্রির নামে টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অভিযোগ, কৃষকদের অ্যাকাউন্ট টাকা না গিয়ে, সেই টাকা ঢুকেছে আলিফ নুর ও আনিসুর রহমানের অ্যাকাউন্টে। ED সূত্রে দাবি, তাঁদের অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার ৩টি অ্যাকাউন্টে এক কোটি টাকা পাঠানো হয়েছে।

রেশন দুর্নীতি মামলার তদন্তে আজ বারিক বিশ্বাসকে তলব করেছে ED. CGO কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে। ED সূত্রে দাবি, বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে, দুবাইয়ের সম্পত্তির নথি মিলেছে। ওই সম্পত্তি কার? রেশন দুর্নীতির কালো টাকা কি পৌঁছেছিল দুবাই পর্যন্ত? সূত্রের খবর, এমন নানা প্রশ্নের উত্তর পেতেই আজ জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ ব্য়বসায়ী বারিক বিশ্বাসকে তলব করেছে ED।  মঙ্গলবার, বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের প্রাসাদোপম বাড়ি, অফিস এবং রাজারহাটে একই আবাসনে তাঁর জোড়া ফ্ল্য়াটে তল্লাশি চালিয়েছিল ED। তল্লাশি চালানো হয় তাঁর গ্য়ারাজে থাকা, মার্সিডিস, ফরচুনারের মতো গাড়িতেও। এর আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বারিক বিশ্বাসকে। সোনা পাচারেও তাঁর নাম জড়ায়। রেশন দুর্নীতির টাকায় সোনা কিনে, বিদেশে পাচার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ED সূত্রে দাবি।

ইডি সূত্রের খবর, এসএসকেএম হাসপাতাল থেকে যে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে যেমন নাম ছিল শেখ শাহজাহানের, তেমনই এই দুজনের নামও ছিল। সেই চিঠি ইডির হাতে আসার পরেই সূত্র ধরে তদন্ত শুরু হয়।  

বিরোধীদের তোপ:
'বড় চক্র, অনেকে জড়িত। সবার নাম সামনে আসবে', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 'এটা হিমশৈলের চূড়া। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি ইদানিংকালে সারা দেশে যা দুর্নীতি হয়েছে সব অঙ্ক ছাড়িয়ে যাবে,' তোপ বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। 'এরা দাবার বোড়ে। সব দুর্নীতির ক্ষেত্রেই একটা কেন্দ্র থেকে পরিকল্পনা রয়েছে', বলছেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

তৃণমূলের পাল্টা:
'তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে আপোষ করে না। কাজে করে দেখায়। প্রশাসনিক ব্যবস্থা নেয়। ইডি বিজেপির শাখা সংগঠন।' নিট-এর প্রসঙ্গ তুলে বিজেপিকে তোপ তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget