এক্সপ্লোর

Murshidabad: উদ্ধার কয়েক কোটি টাকার মাদক দ্রব্য গ্রেফতার এক মহিলা মাদক পাচারকারী

এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। রঘুনাথগঞ্জ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি

আবির দত্ত: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের কিংপিন মণিপুরের দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদ (Murshidabad) থেকে এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএ (STF)। রঘুনাথগঞ্জ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি। এর আগে শুক্রবার জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থেকে মণিপুরের এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয় ২ কেজি হেরোইন ও ব্রাউন সুগার। যার দাম কয়েক কোটি টাকা। পুলিশ জানিয়েছে, মণিপুর থেকে উত্তরবঙ্গ হয়ে মাদক পাচার করা হচ্ছিল। ওই তিনজনকে জেরা করেই লালগোলা থেকে মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। 

ভাঙড়ে উদ্ধার হল তাজা বোমা: অন্যদিকে বারুইপুরে বোমাবাজির পরদিন সকালেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হল তাজা বোমা! বোমা ভর্তি একটি বাজারের ব্যাগ রাখা ছিল চাষের জমিতে। কৃষকরা বোমা দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। এই ইস্যুকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শুরু হয়েছে চাপানউতোর। 

কার্যত বারুদের স্তূপে ভাঙড়!এবার চাষের জমিতেও মিলল তাজা বোমা! অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন কৃষক! কেটে কেটে একলাইন বাইট - নাম বলানো আছে, প্রত্যক্ষদর্শী। শনিবার সকালে ভাঙড়ের ভোগালিতে, জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক।হঠাৎ তাঁদের নজরে পড়ে এই ব্যাগ!ব্যাগের মধ্যে ছিল বেশ ৪টি তাজা বোমা!

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। শুক্রবার রাতে বারুইপুরে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে! আর শনিবার সকালে সেখান থেকে ৩৫ কিলোমিটার দূরে ভাঙড়ের ভোগালিতে উদ্ধার হয় বোমা! সামনে পঞ্চায়েত ভোট। তার আগে একের পর এক ঘটনা ঘিরে উত্তাপ চড়ছে ভাঙড়ে!

সম্প্রতি ভাঙড়ের নাটাপুকুরে বোমা তৈরির কারখানার হদিশ মেলে! উদ্ধার হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম! সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাঙড়ের প্রাণগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে গুলি-বোমা নিয়ে হামলা হয়। উদ্ধার হয় তাজা বোমা!এই পরিস্থিতিতে ভাঙড়ের ভোগালিতে বোমা উদ্ধারের ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে গ্রামবাসীদের! পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র-বোমা উদ্ধার হয়েই চলেছে। ঘটছে বিস্ফোরণ, যাচ্ছে প্রাণ, রক্তাক্ত হচ্ছে শৈশব। এই প্রেক্ষাপটেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget