এক্সপ্লোর

Manik Bhattacharya: 'মানিকের নিয়োগ বেআইনি ছিল..', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হলফনামা UGC-র

HC UGC On Manik: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় হলফনামা দিয়ে জানাল ইউজিসি।

কলকাতা: বাম আমলে এবার মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। '১৯৯৮-তে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যর নিয়োগ বেআইনি ছিল', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় হলফনামা দিয়ে জানাল ইউজিসি (UGC)।যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষদের বেআইনি নিয়োগ-সহ বিভিন্ন অভিযোগে দায়ের মামলায় হলফনামার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)।

আগেও একাধিক পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে আগেই অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।  সেসময় কলকাতা হাইকোর্টের তরফে অধ্যাপকের কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ইউজিসি নির্ধারিত যোগ্যতা না থাকার জন্য এই অপসারণ বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

'উপযুক্ত যোগ্যতা না থাকা সত্বেও বেশ কিছু অধ্যাপক নিযুক্ত করেছিলেন মানিক ভট্টাচার্য'

যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষ হিসাবে মানিক ভট্টাচার্যের নিয়োগ নিয়ে আদালতে একটি মামলা হয়েছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্বেও বেশ কিছু অধ্যাপক নিযুক্ত করেছিলেন মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য নিযুক্ত অধ্যাপকরা বেশ কিছু দুষ্কৃতীকে নিজেদের স্বার্থে প্রশয় দিচ্ছে। এই দুষ্কৃতীরা কলেজকে নিজেদের আখড়ায় পরিণত করেছে। এই মামলায়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছিল। ওই দুষ্কৃতীদের হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।এই মামলার নির্দেশ দেওয়ার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, 'যেখানেই দুর্নীতি মাথাচারা দেবে আমি সেখানেই হস্তক্ষেপ করব।' 

আরও পড়ুন, 'কুয়াশার কারণে রাস্তা চেনা যাবে না', অ্য়াম্বুল্যান্স-সাফাইয়ে টোটোতেই সন্তান প্রসব ! অবস্থান BJP-র

'ন্যায়বিচারের স্বার্থে সকলের বক্তব্য শোনা দরকার'

যদিও এরপরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ মামলায় (Jogesh Chandra Chowdhury Law College Case) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ আংশিক খারিজ হয়েছিল। অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অপসারণের নির্দেশ খারিজ করেছিল ডিভিশন বেঞ্চ। 'অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর অফিসে বাধাহীন ভাবে ঢুকতে দিতে হবে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বায়িত্ব হস্তান্তর করবেন। অধ্যক্ষকে অক্টোবর মাসের বেতন দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করবে গভর্নিং বডি', নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 'ন্যায়বিচারের স্বার্থে সকলের বক্তব্য শোনা দরকার। শুধুমাত্র টেলিফোনিক বাক্যালাপের মাধ্যমে অধ্যক্ষকে অপসারণের নির্দেশ জারি না করলেই পারত সিঙ্গেল বেঞ্চ', মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর।এরপর মূল মামলা ফেরত গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চে। 

 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget