এক্সপ্লোর

Bibhas Adhikari : নিয়োগ দুর্নীতিতে এবার নতুন নাম বিভাস অধিকারী, কে তিনি ?

Kuntal on Bibhas : গতকাল খোঁজ মেলার পর বিভাসের প্রসঙ্গে তোলেন গোপাল দলপতিও

কলকাতা : তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর এবার নতুন নাম। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে শোনা গেল বিভাস অধিকারীর (Bibhas Adhikari) নাম। 'বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন', ২১ ফেব্রুয়ারি দাবি করেছিলেন কুন্তল ঘোষ। গতকাল খোঁজ মেলার পর বিভাসের প্রসঙ্গে তোলেন গোপাল দলপতিও।

যদিও কুন্তল-গোপালকে চেনেন না বলে দাবি করলেন বিভাস অধিকারী। 'নিজেদের দিক থেকে নজর ঘোরাতেই ভাসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নাম। মানিক ভট্টাচার্যর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। 'মানিক ভট্টাচার্যর সঙ্গে ঘনিষ্ঠতা না রেখে কলেজ চালাবে এমন কেউ ছিল না।' মন্তব্য একাধিক বিএড, ডিএলএড কলেজের কর্ণধার বিভাস অধিকারীর।

পার্থ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য কুন্তলের-

এদিকে গতকালই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, যুব তৃণমূল নেতার দাবি, জেলের মধ্যেই তাঁকে রীতিমতো শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

ইডি-র কাছে কুন্তল দাবি করেন, পার্থ তাঁর কাছে জানতে চান, কেন তাঁর নাম বলা হয়েছে ? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন, জানতে চান পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে কুন্তলের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

গোপাল দলপতিকে নিয়েও সম্প্রতি শোরগোল পড়ে যায়। তাঁর খোঁজ মিলছে না খবর সামনে আসে । যদিও তিনি পালিয়ে যাননি, সিবিআই-কে (CBI) জানিয়েই সেবি-র (SEBI) কাজে দিল্লিতে গিয়েছেন বলে আগের দিনই টেলিফোনে এবিপি আনন্দকে (ABP Ananda Exclusive) এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দেন গোপাল দলপতি (Gopal Dalapati)। তাঁর কথায়, 'মামলা মিটিয়ে ৩-৪ দিনে ফিরব।' হৈমন্তী-বিতর্কের মধ্যে গোপালের খোঁজ মিলছে না বলেও জল্পনা ছড়িয়েছিল। তার মধ্যেই এবিপি আনন্দকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপালের। 

ফোনে বিস্ফোরক দাবি করেন গোপাল। তিনি বলেন, 'মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় নথি নিয়েছিলেন কুন্তল ঘোষ। ব্যাঙ্ক স্টেটমেন্টে নমিনির জায়গায় লেখা ছিল হৈমন্তীর নাম। সেটি দেখে হৈমন্তীর নাম বলছেন কুন্তল।' নিজেদের কুর্কীতি ঢাকতে এসব করছেন যুব তৃণমূল নেতা, দাবি করেন গোপাল।

এদিকে হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়েছিল। তবে এও জানান, হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে তাঁর। খুব তাড়াতাড়ি কলকাতায় গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে দাবি তাঁর। 

আরও পড়ুন ; জেলের মধ্যে শাসানি পার্থর! ইডি-র কাছে অভিযোগ কুন্তলের

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget