এক্সপ্লোর

Recruitment Scam: 'যাদের চিনি, তাঁদের কথা বলেছি..', CBI জিজ্ঞাসাবাদের পর বার্তা বিভাস অধিকারীর

CBI ON Bivas Adhikari: নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বাড়ি, ফ্ল্য়াট এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার প্রাক্তন তৃণমূল নেতা, বিভাস অধিকারীকে, নিজাম প্য়ালেসে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।

প্রকাশ সিন্হা ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায়, এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই মামলায় ধৃত, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে তাঁর কতবার দেখা হয়েছিল? দু'জনের মধ্য়ে কি টাকার লেনদেন হয়েছিল? জিজ্ঞাসাবাদে তা জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি।

ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর অত্য়ন্ত ঘনিষ্ঠ : CBI

নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বাড়ি, ফ্ল্য়াট এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার প্রাক্তন তৃণমূল নেতা, বিভাস অধিকারীকে, নিজাম প্য়ালেসে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সিবিআই সূত্রে দাবি, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর অত্য়ন্ত ঘনিষ্ঠও ছিলেন তিনি।

'কার হিম্মত আছে, মানিককে বাদ দিয়ে কলেজ চালাবে..'

গোয়েন্দা সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে বিভাস অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, তিনি জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে কতদিন ধরে চিনতেন? কতবার তাঁদের মধ্য়ে দেখা হয়েছিল? তাঁদের মধ্য়ে কি কোনও আর্থিক লেনদেন হয়েছিল? প্রাক্তন তৃণমূল নেতা  বিভাস অধিকারী বলেছেন, 'তথ্য় চেয়ে পাঠানো হয়েছিল। মন্দির, কলেজ নিয়ে। জিজ্ঞেস করেছেন চাকরি দিয়েছেন। আপনারা দেখান। কার হিম্মত আছে, মানিককে বাদ দিয়ে কলেজ চালাবে। সিবিআই তদন্ত করে দেখুক।' 

'বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায়, ধৃত কুন্তল ঘোষের মুখে'

নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে বিভাস অধিকারীর। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি D.El.Ed কলেজের মালিকও।স্থানীয়দের দাবি, কলেজ লাগোয়া সৎসঙ্গ মিশন কলেজ অফ ফার্মেসিরও মালিকও বিভাস।বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের মুখে।

গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম!

 এরপর সিবিআইয়ের স্ক্যানারে থাকা গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম! সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই একই কাজ করতেন বিভাস অধিকারী। তাপস মণ্ডলের বয়ানেও একাধিকবার বিভাস অধিকারীর নাম উঠে এসেছে বলে সূত্রের দাবি। 

আরও পড়ুন, জেলে মোবাইল ফোনের জন্য বারবার বায়না জ্যোতিপ্রিয়র

যাদের চিনি, তাদের কথা বলেছি : প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

বেরোনোর সময় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী বলেছেন, যাদের চিনি, তাদের কথা বলেছি। কোথায় টাকা দিয়ে দুর্নীতি করেছে জানা নেই। বুধবার নিজাম প্য়ালেসে প্রায় চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বিভাস অধিকারীকে। তাঁকে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল বলে সূত্রের দাবি।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: প্রতীক নিয়ে দড়ি টানাটানি, সিম্বল ফ্রিজ করে দুই তৃণমূলকে অস্থায়ী প্রতীক দেবে কমিশন?
প্রতীক নিয়ে দড়ি টানাটানি, সিম্বল ফ্রিজ করে দুই তৃণমূলকে অস্থায়ী প্রতীক দেবে কমিশন?
Maoist Leader Arrested : 'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর,
'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর, "১৫ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল.."
Malda Water Logging: ভেসেছে মালদার ভূতনির চর, ত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়ছে জলবন্দিরা, ভয়াবহ ছবি প্রকাশ্য়ে
ভেসেছে মালদার ভূতনির চর, ত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়ছে জলবন্দিরা, ভয়াবহ ছবি প্রকাশ্য়ে
Kunal Ghosh:
"আমাকে সামলাতে পারছে না", থানায় হাজিরা দিয়ে বেরিয়েই চ্যালেঞ্জ ছুঁড়লেন কুণাল, যা বললেন..

ভিডিও

Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
Kanchanjungha Express: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! যাত্রীদের মধ্যে আতঙ্ক
BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
Bankura News: ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Embed widget