এক্সপ্লোর

Recruitment Scam: মিলেছে তথ্যপ্রমাণ, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় আজ জীবনকৃষ্ণকে তলব ED-র

Recruitment Scam ED On Jiban Krishna : নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব..

প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস , কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি। আজ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে।  
 
নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পর এবার ED-র নজরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। CBI-এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার ৩ মাসের মাথায় সোমবার জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।ED সূত্রে খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতির মামলায় তলব করা হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ককে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি,এই মামলায় আর্থিক লেনদেনের তথ্য়প্রমাণ পাওয়া গেছে।জীবনকৃষ্ণর মাধ্য়মে কয়েক জনের চাকরি হয়েছিল বলেও জানা গেছে। 
 
 নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১৪ এপ্রিল জীবনকৃষ্ণর কান্দির বাড়ি ও দোকানে হানা দেয় CBI.রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চলে।তল্লাশি শুরু হওয়ার পরই তৃণমূল বিধায়ককে নজরবন্দি করে কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশি চলাকালীন তৃণমূল বিধায়ক তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে পুকুর ছেঁচে মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়।

এরপর গত বছরের ১৭ এপ্রিল ৬৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে CBI. গত বছরের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতারির ১৩ মাস বাদে চলতি বছরের ১৪ মে সুপ্রিম কোর্টে জামিন পান বড়ঞার তৃণমূল বিধায়ক। এবার নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন, একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা ! বীরভূমে ভাঙল কুয়ে নদীর বাঁধ

দুর্নীতির আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল সম্প্রতি মুর্শিদাবাদে। হাতে নিয়োগপত্র। ল্যাবরেটরি অ্যাসিস্ট্য়ান্ট পদে যোগ দিতে এসেছিলেন যুবক। আর তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আধিকারিকরা। কারণ, ওই পদের কোনও অস্তিত্বই নেই হাসপাতালে ! ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শেষমেশ শ্রীঘরে যান অভিযুক্ত। নিয়োগের কোনও বিজ্ঞপ্তি বেরোয়নি। নেওয়া হয়নি চাকরির কোনও পরীক্ষা। আর সব থেকে বড় কথা, যে পদে যোগ দিতে এসেছিলেন, বাস্তবে সেই পদই নেই। ফলে, চাকরিতে যোগ দিতে আসা যুবকের ঠাঁই হয় শ্রীঘরে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Suvendu Adhikari-Sajjan Jindal: বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget