এক্সপ্লোর

Recruitment Scam : কেমন আছেন 'কালীঘাটের কাকু' ? দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক

Kalighater Kaku : এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে রাখা হয়েছিল আইসিসিইউ-এর দরজায়। তাঁদের সঙ্গে থাকবেন ২ ইডি আধিকারিকও।

কলকাতা : নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার 'কালীঘাটের কাকু'-কে (Kalighater Kaku) দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক। SSKM-এর কার্ডিওলজি বিভাগে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। জানা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হাসপাতালে ইডি আধিকারিক। এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে রাখা হয়েছিল আইসিসিইউ-এর দরজায়। নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেই খবর। জানা যাচ্ছে, ২ জন ইডি আধিকারিক থাকবেন নিরাপত্তায়। এদিকে, তদন্তে সহযোগিতা করা উচিত, কালীঘাটের কাকুর উদ্দেশে বললেন তাপস মণ্ডল।

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে ইডি ও SSKM হাসপাতাল কর্তৃপক্ষের টানাপোড়েন। শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল কালীঘাটের কাকুকে! কিন্তু আগের রাতেই, কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে তাঁকে ICCU-তে ভর্তি করে দিয়েছিল SSKM কর্তৃপক্ষ। 

গত ২৫ নভেম্বর, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল ED-র বিশেষ আদালত। সেই মর্মে আদালতের নির্দেশে জোকার ESI হাসপাতালে ইতিমধ্যে গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড।  ইডি সূত্রে দাবি, সেখানেই সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আগের দিন রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র। রাত সাড়ে বারোটা নাগাদ তড়িঘড়ি তাঁকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। 

প্রসঙ্গত, চলতি বছরের ২২ অগাস্ট থেকে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত ৭ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শিশুদের জন্য রাখা আইসিসিইউ বেডে ভর্তি করা হয়।                                                                                                            

 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, টেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে দিলীপ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget