এক্সপ্লোর

Dilip Ghosh: প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, টেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে দিলীপ

Narendra Modi West Bengal Tour: ২৪ ডিসেম্বর, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠানে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

সৌভিক মজুমদার, কলকাতা:  প্রধানমন্ত্রীর (Prime Minister) বঙ্গ সফরের জন্য টেট  (TET) পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আগামী ২৪ শে ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ওই দিনই রাজ্যে TET। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে যান-নিয়ন্ত্রণ করবে পুলিশ (Police)। অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। এই কারণ দর্শিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

২৪ ডিসেম্বর, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠানে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করেছে গীতাপাঠ কমিটি। আর প্রধানমন্ত্রীর শহরে আসা মানেই নিরাপত্তা আঁটোসাঁটো, শহরজুড়ে যান নিয়ন্ত্রণ চলবে। আর সেরকমটা হলে পরীক্ষার্থীরা কি সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন? আর সেটা যদি না হয়, তাহলে তার দায় কে নেবে?

সেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। সেই প্রেক্ষিতেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যদিও তরজায় কান না দিয়ে পরীক্ষার্থীরা চান, দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর, নির্বিঘ্নে যেন TET দিতে পারেন। তবে দিলীপ ঘোষের এই আর্জি জানানোর পর অবশ্য জটিলতা বাড়তে বলে বলে মত ওয়াকিবহাল মহলের। 

'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' নামে এই অনুষ্ঠানের আয়োজক গীতাপাঠ কমিটি নামে এক অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের। উদ্যোক্তাদের দাবি, ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হবে। প্রতি ব্লকে ৫ হাজার করে মানুষ থাকবেন। গীতার পাঁচটি অধ্যায় একসঙ্গে বসে পাঠ করবেন লক্ষ অংশগ্রহণকারী। ইতিমধ্যে শহরে পড়তে শুরু করেছে এই কর্মসূচির পোস্টার। 

আরও পড়ুন, মেয়ের প্রাণ ভিক্ষায় মন্ত্রীর পা ধরে বাবার আর্জিতে হল না শেষ রক্ষা! কিশোরীর মৃত্যুতে 'চিকিৎসা গাফিলতি'?

গত ১৭ নভেম্বর গীতাপাঠ কমিটির সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংস্থার দাবি, এই অনুষ্ঠানে থাকার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।  

২৪ ডিসেম্বর সকাল ৯টায় ব্রিগেডে শুরু হবে গীতা পাঠের অনুষ্ঠান। গীতাপাঠ কমিটির দাবি, গীতার পাঁচটি অধ্যায় বসে পাঠ করবেন প্রায় এক লক্ষ অংশগ্রহণকারী। রাজ্যের বিভিন্ন আশ্রমে ইতিমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুশীলন শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের দিন ব্রিগেডে তিনটে মূল মঞ্চ করা হবে। প্রথম মঞ্চে থাকবেন ধর্মগুরু শঙ্করাচার্য। দ্বিতীয় মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে। এছাড়াও অনুষ্ঠানে ডাক পাবেন সব বিধায়করা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget