এক্সপ্লোর

Udayan Guha: 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ', বিস্ফোরক উদয়ন গুহ

Udayan Attacks Left front : দুর্নীতি নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ। কী বললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ?

কলকাতা: দুর্নীতি (Corruption) নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। তিনি বলেছেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ (Kamal Guha)।'

 উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন', বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।

তিনি আরও বলেন, 'সিপিএম ৬০ পার্সেন্ট, ফরওয়ার্ড ব্লক ৩৫ পার্সেন্ট আর আরএসপি-সিপিআই মিলে ৫ পার্সেন্ট। এটা ভাগ হত কোচবিহার জেলায় বাম শরিকদের মধ্যে প্রাথমিক নিয়োগে। গলা ফাটানোর আগে আয়নার সামনে নিজেদের মুখটা আগে দেখাক।' 'আপনি বললেন, কোটা ভাগ হত। সিপিএম ৬০ পার্সেন্ট, ৩৫ পার্সেন্ট ফরওয়ার্ড ব্লক। সেই সময় ফরওয়ার্ড ব্লকে আপনিও জেলা সম্পাদক পদে ছিলেন' প্রশ্নের উত্তরে তিনি দাবি করে বলেন, 'এটা তার আগের ঘটনা। তখন বলতে পারো আমার বাবা ছিলেন। হ্যাঁ, করেছেন। বাবাও সেই ভাগ করেছেন। তবে বাবার ব্যাপারটা বলতে পারি, বাবা কারও কাছ থেকে টাকা নেননি। কিন্তু টাকা নেননি বলে ওটা দুর্নীতি না, এটা আমি বলব না।'

আরও পড়ুন, রাহুল ইস্যুতে 'প্রতিহিংসার' অভিযোগ তুলে সত্যাগ্রহের ডাক কংগ্রেসের, রাজঘাটে প্রিয়ঙ্কা 

ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, 'এ হচ্ছে সত্যিকারের কুলাঙ্গার। জননেতা, কৃষি আন্দোলনে অনেক কাজ করেছেন। সেই বাবার নামে যে ছেলে এমন বলতে পারে, সে কুলাঙ্গার।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে বামেরা যখন লাগাতার তৃণমূলকে নিশানা করছে, ঠিক তখনই বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রী-র কলেজে নিয়োগ নিয়ে দুই শিবিরের চাপানউতোর এখন চরমে। আর সেই আবহে বাম জমানার নিয়োগ ব্যবস্থাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবাকেই কার্যত দুর্নীতির জালে জড়িয়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget