এক্সপ্লোর

Recruitment Scam: প্রতারণা করার জন্য ফেক ওয়েবসাইটও তৈরি করেছিলেন কুন্তল ঘোষ!

Kuntal Ghosh: তাপস মণ্ডলের অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের প্রতারণা করার জন্য ফেক ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তল ঘোষ।

কলকাতা: শুধু টাকা নেওয়া নয়, কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগও তুলেছিলেন তাপস মণ্ডল (Tapas Mondal)। তাঁর অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের প্রতারণা করার জন্য ফেক ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তল ঘোষ। এবিপি আনন্দকে তাপস মণ্ডল জানান, সেই ওয়েবসাইটে পরীক্ষায় পাস দেখিয়ে টাকা নেওয়া হত ছাত্রদের কাছ থেকে।  

গ্রেফচার কুন্তল ঘোষ: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল! তাঁর দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! তিন দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল, তাঁর নিউটাউনের ফ্ল্য়াটে হানা দেয় ইডি। সূত্রের খবর, তাঁর ফ্ল্য়াট থেকে বেশ কিছু আয়-ব্য়য়ের হিসেব ও স্থাবর অস্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যেখানে, আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য়ের অভাব রয়েছে। এই বিপুল সম্পত্তির উৎস কী? ১৯ কোটি টাকা কোথায় রাখা আছে? এই ফ্ল্য়াটে কাদের আসা যাওয়া ছিল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান ইডির আধিকারিকরা। কিন্তু সদুত্তর না মেলায়, কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। কুন্তলের বিরুদ্ধে তাপস মণ্ডলের অভিযোগ, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও! রিসিট দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল! তাপস মণ্ডলের আরও অভিযোগ, টেট প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য মাথাপিছু ১ লক্ষ টাকা করে নিয়েছিলেন যুব তৃণমূল নেতা। যাঁদের চাকরি হয়, তাঁদের থেকে আরও ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়। অর্গানাইজার টিচার পদের জন্য ২ হাজার ৬০০ জনের থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। এছাড়া ১০০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের প্রত্যেকের থেকে নেওয়া হয় ২ লক্ষ টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সেই কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। যদি গ্রেফতারির পর, কুন্তলের অভিযোগ, ঘুষ না দেওয়ায়, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল। 

আরও পড়ুন: Bhangar Clash: ISF-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, বোমাবাজির অভিযোগ দুই দলের বিরুদ্ধে

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget