এক্সপ্লোর

Madan Mitra : 'দুর্নীতি তো একটা অবশ্যই হয়েছে, এই পাপের কোনও বিচার নেই' নিয়োগে দুর্নীতি নিয়ে মন্তব্য মদনের

Recruitment Scam : মদন মিত্রর দাবি 'মমতা-অভিষেকের মানসম্মান নিয়ে টানাটানি হয়েছে'।

কলকাতা : 'দুর্নীতি তো একটা হয়েছে, অবশ্যই হয়েছে। এই দুর্নীতি দলের ক্ষেত্রে অসম্মানের, পদক্ষেপ নিয়েছে দল'। নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra)। পাশাপাশি তাঁর আরও দাবি 'মমতা-অভিষেকের মানসম্মান নিয়ে টানাটানি হয়েছে'। একধাপ এগিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য, 'এই ধরণের কাজ যাঁরা করেছেন, এই পাপের কোনও বিচার নেই।'

গত বছরখানেক ধরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। ন্যায্য চাকরির দাবিতে একদিকে অবস্থান, বিক্ষোভ, ধর্নায় চাকরিপ্রার্থীরা। অন্যদিকে আদালতে একের পর এক মামলা ও তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে একের পর এক নেতা-মন্ত্রীদের মতো প্রভাবশালীদের গ্রেফতারি। বছরখানেকের বেশি সময় ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

দলের প্রাক্তন মহাসচিবের মতোই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো যুব পর্যায়ের নেতাদেরও গ্রেফতারির পর একে একে দল থেকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। 'টাকা দিয়ে রাজ্যে চাকরি হয়েছে, মেধার দাম কোথায়' এই প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থী থেকে আদালত। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির চলতে থাকা পর্বে যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়েছে, তেমনটাই মনে করেন মদন মিত্র। কামারহাটির বিধায়কের মতে, দুর্নীতির জেরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্মানহানিও হয়েছে।

পাশাপাশি 'পাপ' বলে যেদিন নিয়োগ দুর্নীতিতে মুখ খুললেন মদন মিত্র, সেদিনই প্রসঙ্গক্রমে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার কোনও শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। আর যে ঘটনার পরই রাজ্যে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাঁদের নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষী হিসেবে দেখাচ্ছিল, তাঁদেরকে স্বেচ্ছায় চাকরি পেতে টাকা দিয়ে সমান দোষে দুষ্ট বলেই মনে করছে আদালত। আর এই ধরণের গ্রেফতারির পরই আশঙ্কা দানা বাঁধছে, তাহলে কী এরপর আরও এই এহেন গ্রেফতারি দেখবে রাজ্যবাসী।

আর সেখানেই আইনজীবীদের একাংশের অন্য একটি আশঙ্কা সামনে উঠে আসছে, তাহলে কী আর চাকরি চুরিতে যুক্ত শিক্ষকরা স্বেচ্ছায় এগিয়ে আসবেন তদন্তের স্বার্থে ? আর যার সঙ্গেই রাজ্যে ঘুরথে থাকা অন্য প্রশ্নটিও সামনে আসছে, ঠিক কতদূর বিস্তৃত এই নিয়োগ দুর্নীতির শিকড় !

 

আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget