এক্সপ্লোর

Recruitment Scam : টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম

Scam : 'পার্থ, কুন্তল টাকা চাইতে যায়নি, এরাই টাকা দিয়ে চাকরি চুরি করেছে', কোর্টে আত্মসমর্পণের পর অযোগ্য শিক্ষকদের জামিনের আবেদন খারিজ, জেলে পাঠাল কোর্ট। 

প্রকাশ সিনহা ও অতনু হালদার, কলকাতা : টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এই প্রথম চাকরি কেনা ৪ শিক্ষক জেলে পাঠানোর নির্দেশ আদালতের। আদালতে ডেকে ৪ শিক্ষককে জেলে পাঠালেন বিচারক। আদালতে ডেকে জেল হেফাজতের নির্দেশ বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের। গ্রেফতার হওয়া ৪ শিক্ষকই মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামের বাসিন্দা। তাদের পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেটের পর টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন বলে সিবিআইয়ের কাছে স্বীকার করে নিয়েছিলেন চার অযোগ্য শিক্ষক। 

সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসেবে নাম ছিল ধৃত ৪ শিক্ষকের। কিন্তু চার্জশিটে কেন সাক্ষী হিসেবে নাম ? প্রশ্ন তোলেন বিচারক। যারপরই চার অযোগ্য শিক্ষক জাহিরউদ্দিন শেখ, সায়গল হোসেন, সিমার হোসেন ও সৌগত মণ্ডল গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষকদের। এর পর কী এই ধারা বজায় থাকবে ? উঠে গেল বড় প্রশ্ন। যা নিয়ে একপক্ষের আইনজীবীদেরও প্রশ্ন রয়েছে। যদিও অপরপক্ষের ব্যাখ্যা, এই গ্রেফতারি না হলে দাঁড়াতই না মামলা। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতিতে প্রথমবার চার অযোগ্য শিক্ষক গ্রেফতারিতে সরগরম রাজ্য।

'যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা?' বারবার প্রশ্ন তোলে সিবিআইয়ের বিশেষ আদালত। কেন অভিযুক্তদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে? প্রশ্ন আদালতের। 'পার্থ, কুন্তল টাকা চাইতে যায়নি, এরাই টাকা দিয়ে চাকরি চুরি করেছে', কোর্টে আত্মসমর্পণের পর জামিনের আবেদন খারিজ, জেলে পাঠাল কোর্ট। 

নিয়োগ দুর্নীতির জাল কীভাবে ছড়িয়েছে, কাদের তাঁরা টাকা দিয়েছিলেন, কীভাবে চলত গোটা চক্র এই সমস্ত তথ্য জানার ক্ষেত্রে অযোগ্য শিক্ষকদের থেকে তথ্য পাওয়া যাচ্ছে বলে সাক্ষী হিসেবে তাদেরকে দেখানো হয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা নিয়ে তীব্র উষ্ণাপ্রকাশ করে আদালতের পক্ষ থেকে জানানো হয়, এরা নিজেরা চাকরি 'কিনতে' টাকা দিয়েছেন। তাই দুর্নীতির দায়ে এই শিক্ষকরাও সমানভাবে দুষ্ট। তাই তাঁদের সাক্ষী নয় অভিযুক্ত হিসেবে জানিয়ে জেলে ভরার নির্দেশ দেন বিচারক।

 

আরও পড়ুন- নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, আদালতে বললেন পার্থ চট্টোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget