এক্সপ্লোর

Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের

Madan Mitra: রেজিনগরে রোড শোয়ে একই গাড়িতে পাশাপাশি মদন মিত্র ও আবু তাহের। মদন মিত্রের এক পাশে আবু তাহের, অন্য দিকে ছিলেন আখরুজ্জামান।

নন্দীগ্রাম: রেজিনগরে (Rejinagar Bye Election) গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (Democratic Trinamool Congress) ভোট প্রচারে মদন মিত্র (Madan Mitra), সঙ্গী NCPI সাংসদ আবু তাহের। সেখান থেকেই তাঁর মুখে উঠে এল সেটিং তত্ত্ব। মদনের দাবি ফলাফল যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসই আসল লড়াইটা লড়বে।

রেজিনগরে রোড শোয়ে একই গাড়িতে পাশাপাশি মদন মিত্র ও আবু তাহের। হুড খোলা গাড়িতে রেজিনগরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তাঁরা। মদন মিত্রের এক পাশে আবু তাহের, অন্য দিকে ছিলেন আখরুজ্জামান। রেজিনগরের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউজ্জামান শেখের মামা আবু তাহের খান।

আরও পড়ুন:- শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল 

মদনকে এদিন বলতে শোনা যায়, 'এইবারে নির্বাচনে কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে, সেটা ধরা যাচ্ছে না। এটুকু আমি আখরু ভাইয়ের পাশে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারি, আমরা এক ভোট পাই কী ১০০ ভোট পাই, প্রথম হই বা তৃতীয় হই, বুক ফুলিয়ে বলছি, বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে শেষ লড়াই যারা লড়বে, সেটা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।'                    

অধীর রঞ্জন চৌধুরির মতো অনেকেই আবার মদন মিত্রদের দলকে বিজেপির 'বি' টিম বলে আক্রমণ শানিয়েছেন। দাবি করেছেন সংখ্যালঘু ভোট কাটতেই তাঁরা নির্বাচনে দাঁড়িয়েছেন। এর জবাবে মদনকে বলতে শোনা যায়, 'যদি তাই হত, তাহলে এটার নাম হত বিটিএমসি, বিজেপি তৃণমূল কংগ্রেস যেমন ওদেরটার নাম হয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। আমাদেরটা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আমরা গণতন্ত্র মেনে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা মেনে, মানুষের কথা ভেবে আমরা গণতান্ত্রিক দিকটাই নেব।'                   

আবু তাহেরের ভাগ্নে সফিউজ্জামান শেখের তাঁদের প্রার্থী হওয়ায় অনেকে আবার পরিবারতন্ত্রেরও অভিযোগ তুলেছেন। তবে সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে আবার গান্ধী পরিবারকে টেনে এনেছেন মদন। তাঁর দাবি, 'ভারতে এমন একটি পরিবার রয়েছে যে পরিবারে তিনটি প্রধানমন্ত্রী রয়েছে এবং দুইটি প্রধানমন্ত্রীর লাশ রয়েছে। পরিবারতন্ত্র একেবারে মুছে ফেলা যাবে, এমন বলা যায় না। কিন্তু পরিবারতন্ত্রটা লোকতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর সেটা দেখতে হবে।'           

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget