এক্সপ্লোর

By Election 2026: উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে NCPI

By Election 2026 NCPI Campaign For BJP: নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে NCPI

কলকাতা: নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে এনসিপিআই (NCPI). বিজেপির হয়ে প্রচারে নামার কথা ঘোষণা করে এনসিপিআই-র দাবি, 'যেহেতু আমাদের প্রার্থী নেই, তাই বিজেপির হয়ে প্রচার করব। বিজেপির পরেই এডিএ-এর সবচেয়ে বড় শরিক দল হল এনসিপিআই।'

আরও পড়ুন, "২ নম্বর যিনি ছিলেন তিনি লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছেন, এই বয়সে মমতা তো আর খেলতে পারবেন না", আক্রমণ মদনের

এনসিপিআই (NCPI) এর সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বলেন,’বিজেপির পরেই  এনডিএ-র (NDA) সবথেকে বড় শরিক দল এনসিপিআই।আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন রাজ্যের জন্য, এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় অন্তত পক্ষে, দীর্ঘদিন ধরে যেটা হয়েছে, সবসময় বিরোধ। এই বিরোধের জায়গা থেকে রাজ্যবাসী বঞ্চিত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা এমপি রয়েছে, সবাই..যদি কাজ করা যায়, রাজ্যের ভাল হবে। এখন বিরোধ নয়, একসাথে মিলে কাজ করার সময়, সেখানে দাঁড়িয়ে সর্বোভারতীয় এনডিএ-র যে নেতৃত্ব রয়েছে, এনডিএ-র নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্যের তরফ থেকে, সেখানে প্রধানমন্ত্রীও থাকবেন।’

এবিপি আনন্দ: নন্দীগ্রাম বা রেজিনগর, আপনারা কি এনসিপিআই-র পক্ষ থেকে বিজেপির হয়ে প্রচার করবেন ?

এনসিপিআই-এর সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়: দেখুন ডেফিনেটলি প্রচার করতে হবে। কারণ আমরা হচ্ছি এনডিএ-র শরিক দল। তাই ডেফিনেটলি আমাদের স্ট্যান্ড থাকবে, বিজেপি হয়েই..যেহেতু আমাদের ওখানে প্রার্থী নেই,  তাই বিজেপি যেখানে প্রার্থী দিয়েছেন, সেখানে বিজেপির প্রার্থীকে সমর্থন আমাদের নেতা-কর্মীরা করবেন।

মঙ্গলবার জাতীয় কমিটি ঘোষণা করল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI তাতে জায়গা পেয়েছেন তৃণমূলের সাতজন বিদ্রোহী সাংসদ। যদিও তাতে নাম নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদারদের। পাশাপাশি এদিনই আসন্ন দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচারের কথা জানিয়েছেন NCPI-এর সভাপতি। ইঙ্গিত দিয়েছেন পুরভোটে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ারও।

প্রসঙ্গত, লোকসভার সচিবালয়ের পাঠানো নোটিসের উত্তর দিতে মঙ্গলবার ফের ১ মাস সময় চেয়ে চিঠি দিয়েছেন NCPI সাংসদরা। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। সেই একই দিনে জাতীয় কমিটি ঘোষণা করল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI. যেখানে জায়গা পেলেন তৃণমূলের ৭ জন বিদ্রোহী সাংসদ। সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে , আবু তাহের খান, দেব, ইউসুফ পাঠান, জগদীশ বাসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়কে।মিতালি বাগ এবং বাপি হালদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  কিন্তু, NCPI-এর অন্য়তম মুখ হিসেবে যাঁদের নাম উঠে আসছিল, সেই সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বা কাকলি ঘোষদস্তিদারের নাম সেখানে নেই। NDA-র মঙ্গল মিলন বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে যাঁকে প্রথম সারিতে দেখা গেছিল, যে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কখনও প্রধানমন্ত্রী কখনও মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তাঁর নামই কমিটিতে জায়গা পায়নি।

Advertisement

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget