এক্সপ্লোর

Rejinagar : উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুকুরের ধারে গর্ত করে মজুত রাখা হয়েছিল ওই বোমাগুলি।

রাজীব  চৌধুরী, মুর্শিদাবাদ : বিধানসভা উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগরের নৌপুকুরিয়া এলাকা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার বিকেলে বেলডাঙা থানা এলাকার নৌপুকুরিয়ায় আচমকা প্রচন্ড বিস্ফোরণের শব্দ পান তাঁরা। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুকুরের ধারে গর্ত করে মজুত রাখা হয়েছিল ওই বোমাগুলি। সেখানেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।  

৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি উপনির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায়। হুমায়ুন কবীরের হোম গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে লড়াই। হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন তাঁরই ছেলে গোলাম নবি আজাদ। বিজেপির হয়ে লড়ছেন মুর্শিদাবাদের অন্যতম পরিচিত মুখ শাখারভ সরকার। রেজিনগরে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। কালীঘাট- তৃণমূল প্রার্থী করেছে, রবিউল আলম চৌধুরীভারতীয়কে। সিপিএম (CPM) প্রার্থী করেছে সইদ আসাদ আলিআরএসপি (RSP) কে। ঋতব্রত-তৃণমূল প্রার্থী করেছে শফিউদ্দিন শেখকে।

রেজিনগর উপনির্বাচনের ফল ঘোষণা ৯ অক্টোবর। এদিকে, নির্বাচনী উত্তেজনার মধ্য়েই, পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের হয়রানি-হেনস্থার অভিযোগ করছেন AJUP প্রধান।  দীর্ঘক্ষণ শক্তিপুর থানায় ধর্না দেন হুমায়ুন কবীর।                            

অন্যদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে একটি অডিও ক্লিপ। উপনির্বাচনের আগে কি রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন উঠছে ওই অডিও ক্লিপটি ঘিরে। রেজিনগরে উপনির্বাচনের আগে এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় পড়ে গেছে।  অডিও ক্লিপে একজনকে বাবরি মসজিদকে কেন্দ্র করে অশান্তি পাকানোর প্ল্যান করতে শোনা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরও স্বীকার করে নিয়েছেন, অডিওতে যে দু'জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তিনি কোনও অশান্তির পরিকল্পনা করেননি বলে দাবি করেছেন। তবে, প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করার আগে, তিনি নিজে কেন অভিযোগ জানালেন না?  তাঁকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন হুমায়ুন কবীর।  ঘটনায় ইতিমধ্যেই শরফরাজ নওয়াজ চৌধুরী ওরফে কাজল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর CJM কোর্ট।                        

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
Humayun Kabir Detained: রেজিনগরে আটক হুমায়ুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল থানায়
রেজিনগরে আটক হুমায়ুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল থানায়
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Advertisement

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget