এক্সপ্লোর

Remal Cyclone Update: ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল

Remal Death: এন্টালির বিবির বাগানে মর্মান্তিক দুর্ঘটনা। কীভাবে ঘটল? কলকাতার রেমালের দাপটে কী হল?

কলকাতা: দুর্যোগের মধ্যেই কলকাতায় মর্মান্তিক (Remal death in Kolkata) মৃত্যু। কলকাতায় এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। অন্যদিকে কলকাতাতেই ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়ল একটি কংক্রিটের পাঁচিল।

রেমালের (Remal Cyclone Update) দাপটে কলকাতায় ঝরে গেল একটি প্রাণ। এন্টালির ১০ নম্বর বিবির বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটি কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। যে বাড়িটি থেকে কার্নিশ ভেঙে পড়েছে সেটি জি+৩- উপর থেকে কার্নিশ ভেঙে তাঁর মাথায় পড়ে। সূত্রের খবর,  ঝড়ের মাঝে ছেলেকে খুঁজতে গিয়েছিলেন ওই ব্য়ক্তি। সেই সময়েই কার্নিশ ভেঙে পড়ে তাঁর মাথায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, নিহতের নাম শেখ সাজিদ। ৪০-৪৫ বছরের মধ্যে বয়স। রাত সাড়ে দশটা থেকে রাত এগারোটার মধ্যে এই ঘটনাটি ঘটে। 

এক স্থানীয় বাসিন্দা বলেন, 'ও পড়েছিল। রক্তপাত হচ্ছিল। আমরা দেখে ওকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। ওখানে বলে মৃত অবস্থায় আনা হয়েছে।' স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে অসংখ্য বেআইনি বাড়ি রয়েছে। যে বাড়িটি থেকে কার্নিশ ভেঙে পড়েছিল, সেই বাড়িটি বেআইনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এক অংশের। ওই এলাকায় পৌঁছন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার গিয়েছিলেন সেখানে। 

অন্যদিকে রেমালের দাপটে ৭ নম্বর ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়ে একটি কংক্রিটের পাঁচিল। অ্যাসবেস্টসের অংশও ভেঙে পড়েছে। এলাকায় এসেছে শেক্সপীয়র সরণি থানার পুলিশ। ভাঙা অংশ সরিয়ে ফেলার কাজ চলছে। 

অন্যদিকে দক্ষিণ কলকাতায় শরৎ বোস রোড, আলিপুরে ভেঙে পড়েছে গাছ। একাধিক জায়গায় ছিঁড়েছে বিদ্যুতের তার। রেমালের দাপটে গোসাবায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। 

রেমালের আছড়ে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গভীর রাত পর্যন্ত পুরসভার কন্ট্রোল রুমে ছিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এবং অন্য মেয়র পারিষদরা। ফিরহাদ হাকিম বলেন, 'আমাদের দুশ্চিন্তা রয়েইছে। থানার ওসিরাও নজর রাখছে।' এন্টালির মর্মান্তিক ঘটনা নিয়ে তিনি বলেন, 'আমি শুনলাম বেরিয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক। একটা মানুষের প্রাণ যাবে এটা তো দুঃখজনক। আমার বাড়ির পাশেও একই ঘটনা। কার্নিশ ভেঙে ভেঙে পড়ছে। সারাতে বলছি শুনছে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ট্রেনের চাকায় শিকল! রেমাল-ধাক্কা রুখতে ট্রেন-মেট্রোতে কী কী বদল?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget