এক্সপ্লোর

Republic Day Parade: বাঙ্কার-কমান্ডো-পুলিশ বাহিনী, প্রজাতন্ত্র দিবসে রেড রোডে প্যারেড প্রস্তুতি; থাকছে বাড়তি নিরাপত্তা

Republic Day 2022 Parade Red Road: রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা।

কলকাতা: দেশজুড়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালন হচ্ছে আজ। দিল্লির (Delhi) পাশাপাশি কলকাতাতেও (Kolkata) পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এদিন রেড রোডে (Red Road) জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhakhar)। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে। যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে HRFS-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। এ বছরও সাধারণের প্রবেশ নিষেধ। 

৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হবে। নৃত্য পরিবেশন করবেন ৪৮০ জন শিল্পী। 

সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক,  অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দেওয়া হবে অশোক চক্র, পরমবীর চক্র।

অন্যদিকে, রাজধানী দিল্লিও পুলিশি নিরাপত্তায় মোড়া। দিল্লিকে  'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে।  রাজপথে আসা দর্শনার্থীদের জন্য ডাবল ডোজ কোভিড টিকা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লি পুলিশ ২0,000 টিরও বেশি বাহিনী মোতায়েন করেছে যার মধ্যে ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো এবং সিএপিএফ কমান্ডো রয়েছে। " জঙ্গি কার্যকলাপ রুখতে গত ২ মাস ধরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ দিল্লি সবসময়ই লক্ষ্য। এ বছরও আমরা সতর্ক রয়েছি। ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো, সিএপিএফ কমান্ডো সহ ২0,000 জনের বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে," দিল্লি পুলিশ কমিশনার, রাকেশ আস্থানা রবিবার একথা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget